1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad

(বিএমপি) পুলিশে নতুন দায়িত্ব পেলেন শারমিন সুলতানা রাখী

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৫ বার পড়া হয়েছে

মাসুদ আহমেদ, বরিশাল//

জনাব মোসাঃ শারমিন সুলতানা রাখীকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। এর আগে তিনি খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

বাংলাদেশ পুলিশের পুলিশ হেডকোয়ার্টার্স থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে খুলনা মেট্রোপলিটন পুলিশ থেকে বদলি করে বরিশাল মেট্রোপলিটন পুলিশে পদায়নের কথা জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনস্বার্থে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নামের পাশে উল্লিখিত পদ ও কর্মস্থলে বদলি/পদায়ন করা হলো।

পুলিশ হেডকোয়ার্টার্সের ওই প্রজ্ঞাপন অনুযায়ী, মোসাঃ শারমিন সুলতানা রাখী—অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, কেএমপি, খুলনা থেকে বদলি হয়ে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, বিএমপি, বরিশাল হিসেবে দায়িত্ব পালন করবেন।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, বদলিকৃত কর্মস্থলে যোগদানের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের বর্তমান কর্মস্থলের দায়িত্বভার অর্পণ করে নির্ধারিত সময়ের মধ্যে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজড) হিসেবে গণ্য করা হবে।

শারমিন সুলতানা রাখীর বরিশাল মেট্রোপলিটন পুলিশে পদায়নের মধ্য দিয়ে নগর পুলিশের প্রশাসনিক কার্যক্রমে তার অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com