1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| বৃহস্পতিবার| রাত ৪:১১|

বিশ্বকাপ ব/য়/ক/ট করলেও বিকল্প পরিকল্পনা পাকিস্তানের

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৯৭ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক//

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা চলছেই। এই পরিস্থিতিতে টুর্নামেন্টে না খেলার সিদ্ধান্ত এলে কী করা হবে-সে জন্য একটি বিকল্প পরিকল্পনা প্রস্তুত রেখেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আজ রোববার সংশ্লিষ্ট সূত্র থেকে এ তথ্য জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ।

সূত্র অনুযায়ী, পাকিস্তান ও পাকিস্তান শাহিনস অনূর্ধ্ব-১৮ দলের খেলোয়াড়দের নিয়ে লাহোরে চার দলের একটি টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। এই দুই দলকে ভাগ করে চারটি দল গঠন করা হবে।

এই উদ্যোগ এসেছে এমন এক সময়ে, যখন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বাংলাদেশের অনুরোধ প্রত্যাখ্যান করে তাদের ম্যাচগুলো ভারত থেকে অন্য ভেন্যুতে সরাতে রাজি হয়নি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এই অনুরোধ করেছিল, ভারতের ক্রিকেট বোর্ডের নির্দেশে আইপিএল থেকে বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার পর সৃষ্ট ক্ষোভের প্রেক্ষাপটে।

তবে আইসিসি শনিবার জানায়, টুর্নামেন্ট শুরুর (৭ ফেব্রুয়ারি) এত কাছাকাছি সময়ে সূচি পরিবর্তন করা সম্ভব নয়। ফলে বাংলাদেশের জায়গায় টি-টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হয়।

বাংলাদেশের বাদ পড়ার পরই পাকিস্তানের সম্ভাব্য সরে দাঁড়ানো নিয়ে গুঞ্জন শুরু হয়।

এদিকে, পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির আজ দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে।

এই বৈঠকের পরই ভারত ও শ্রীলংকার যৌথ আয়োজনে অনুষ্ঠেয় ২০ দলের টি-টোয়েন্টি বিশ্বকাপে (শুরু ৭ ফেব্রুয়ারি) পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, ভারত-পাকিস্তান সমঝোতা অনুযায়ী, আইসিসির যে কোনো টুর্নামেন্টে পাকিস্তান তাদের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে খেলবে। সে অনুযায়ী, টি-টোয়েন্টি বিশ্বকাপেও ‘মেন ইন গ্রিন’-এর ম্যাচগুলো শ্রীলংকায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
রমজান সময়সূচি

আজ ২২ রমজান

সেহরির শেষ: ০৪:৫৫ AM

ইফতার শুরু: ৬:০৭ PM

.

Developed by Barishal Host

© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com