1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
১২ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ| ২৭শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ| হেমন্তকাল| শুক্রবার| সকাল ৬:৩৩|

বিশ্বের সবচেয়ে জনবহুল রাজধানীর স্বীকৃতি পেয়েছে জাকার্তা

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ৫৩ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক//

ইন্দোনেশিয়ার জাকার্তা বিশ্বের সবচেয়ে জনবহুল রাজধানীর স্বীকৃতি পেয়েছে । বর্তমানে শহরটির জনসংখ্যা প্রায় ৪ কোটি ২০ লাখ।জাতিসংঘের নতুন এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক বিষয়ক দপ্তরের ‘ওয়ার্ল্ড আরবানাইজেশন প্রস্পেক্টস- ২০২৫’ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ‘বিশ্ব দ্রুত শহরমুখী হচ্ছে। বর্তমানে বিশ্বের মোট ৮.২ বিলিয়ন মানুষের ৪৫ শতাংশই শহরে বসবাস করে।’

১৯৫০ সালে বিশ্বের মাত্র ২.৫ বিলিয়ন মানুষের ২০ শতাংশ শহরে থাকত। এরপর থেকে শহুরে জনসংখ্যা দ্বিগুণেরও বেশি বেড়েছে। ধারণা করা হচ্ছে, ২০৫০ সালের মধ্যে বৈশ্বিক জনসংখ্যা বৃদ্ধির দুই-তৃতীয়াংশই হবে শহরে, আর বাকি এক-তৃতীয়াংশ হবে ছোট শহর ও উপজেলা পর্যায়ে।

মহানগর বা মেগাসিটির সংখ্যাও দ্রুত বেড়েছে। ১৯৭৫ সালে যেখানে ১০ মিলিয়ন বা তার বেশি মানুষের শহর ছিল মাত্র ৮টি, ২০২৫ সালে সেই সংখ্যা দাঁড়াবে ৩৩–এ। এর মধ্যে ১৯টি শহরই এশিয়ায়।

বর্তমানে বিশ্বের সবচেয়ে জনবহুল শহর জাকার্তা, জনসংখ্যা প্রায় ৪ কোটি ২০ লাখ। দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। শহরটির জনসংখ্যা প্রায় ৪ কোটি। তৃতীয় স্থানে আছে জাপানের রাজধানী টোকিও, জনসংখ্যা ৩ কোটি ৩০ লাখ।

হালনাগাদ জাতিসংঘের তথ্য অনুযায়ী, ইন্দোনেশিয়ার মোট জনসংখ্যা এখন ২৮৬ মিলিয়ন, যা বিশ্বে চতুর্থ সর্বোচ্চ।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com