1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ| ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ| হেমন্তকাল| শনিবার| সকাল ৬:০০|

ভাঙাচোরা ব্রীজ দিয়ে ৫ গ্রামের মানুষের যাতায়াত

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ৬৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক//

বরিশাল জেলার উজিরপুর উপজেলার সাতলায় ইউনিয়নের আলামদি গ্রামে ভাঙাচোরা ব্রীজ দিয়ে যাতায়াত করছে ৫ গ্রামের হাজারো মানুষ। এতে চরম দূর্ভোগে পড়েছেন যাতায়াতকারীরা। যেকোনো সময় বড় ধরনের দূর্ঘটনার আশংকা করছে এলাকাবাসী।

সরেজমিনে গিয়ে দেখা যায়- সাতলা ইউনিয়নের আলামদি গ্রামে ধলুর বাড়ি নামক স্টীল ব্রীজটি ভাঙাচোরা অবস্থায় বেহাল দশা হয়ে পড়ে আছে। উজিরপুর উপজেলার বিভিন্ন স্থানে উন্নয়নের ছোয়া লাগলেও এ ব্রীজটি একযুগ ধরে ব্রীজটির বেহাল দশা। এ পর্যন্ত সংস্কারের কাজও হয়নি। এর আওতায় রয়েছে স্কুল-মাদ্রাসাসহ বিভিন্ন প্রতিষ্ঠান। প্রায়ই পা পিছলে পড়ে দূর্ঘটনার শিকার হচ্ছে কোমলমতি শিক্ষার্থীরা।

এদিকে অচিরেই নতুন স্টীল ব্রীজ নির্মাণের দাবি জানিয়ে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন ভুক্তভোগী জনগন।

উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা জানান- সরেজমিনে তদন্ত সাপেক্ষে পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com