1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ১:১৯|

ভারতকে দেওয়া ২ চিঠির উত্তর পায়নি বাংলাদেশ

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ১৩৬ বার পড়া হয়েছে

সংবাদ ডেস্ক//

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হস্তান্তরের জন্য ভারতকে দুই দফায় চিঠি দিয়েছে বাংলাদেশ। তবে একটি চিঠিরও উত্তর দেয়নি ভারত।

বুধবার (২৬ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

কোন প্রক্রিয়ায় ভারতে নতুন করে চিঠি পাঠানো হয়েছে, জানতে চাইলে তিনি বলেন, ‘নোট ভারবাল আমাদের মিশনের মাধ্যমে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। কোনো উত্তর এখনো আসেনি। এত তাড়াতাড়ি উত্তর আশাও করি না আমরা।’

উত্তর এত তাড়াতাড়ি আশা করেন না কেন?- এক সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘এত তাড়াতাড়ি উত্তর! আমি তো আগের চিঠিরই উত্তর পাইনি এখনো।

সুতরাং এটা কালকে বা এক সপ্তাহের মধ্যে উত্তর দিয়ে দেবে, এটা প্রত্যাশা করি না। তবে আমরা আশা করি যে এর উত্তর আমরা পাব। তবে এক সপ্তাহের মধ্যে উত্তর এসে যাবে, এটা আমি প্রত্যাশা করি না।’

চিঠিতে কী বলা হয়েছে জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, ‘আমরা বলেছি, যেহেতু তাকে বিচারে সাব্যস্ত করা হয়েছে কাজেই তাকে যেন ফেরত দেওয়া হয়।’

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভারতীয় পর্যবেক্ষক আসতে চাইলে অনুমতি দেওয়া হবে কি না, জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘এটা পুরোপুরি নির্বাচন কমিশনের বিষয়। এটাতে আমাদের কোনো ভূমিকা নেই। এমনকি আমরা কোনো সহায়তাও করব না, যদি না নির্বাচন কমিশন আমাদের বলে।’

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com