1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
২১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| শীতকাল| বুধবার| সকাল ১০:২৫|

মুগ্ধতা ছড়িয়েছেন অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : শনিবার, ৩১ মে, ২০২৫
  • ১১০ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক//

সবশেষ গত ঈদে ‘জংলি’ সিনেমার মাধ্যমে মুগ্ধতা ছড়িয়েছেন অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। এবার তিনি হাজির হচ্ছেন একেবারে ভিন্নধর্মী একটি চরিত্রে। নতুন একটি ওয়েব ফিল্মে অভিনয় করেছেন তিনি। জীবন-মৃত্যু থেকে বেছে নেয়াকে উপজীব্য করেই নির্মিত হয়েছে ওয়েব ফিল্ম ‘হাইড এন সিক’। পরিচালনা করেছেন মাহমুদুর রহমান হিমি। এর গল্পে দেখা যাবে- ইমতিয়াজ খান জনপ্রিয় একজন চিত্রনায়ক। তার বিয়ের ঘোষণার রাতে এক্সিডেন্ট হয় রাশা নামের এক তরুণীর। কেউ কেউ বলে, রাশা আসলে নিজেই আত্মহত্যা করতে চেয়েছে। কারণ ইমতিয়াজের সঙ্গে রাশার ছিল গোপন সম্পর্ক। বিনোদন সাংবাদিক নাদিয়া এ নিয়ে প্রশ্ন করতে গেলে ঘটে বিপত্তি! তার ওপর আসে ডেথ থ্রেট। নাদিয়া বুঝতে পারে, যা চোখের
সামনে দেখা যাচ্ছে তারচেয়েও বড় কোনো ঘটনা ঘটছে ভেতরে ভেতরে। লুকোচুরি খেলছে আশপাশের প্রতিটি চরিত্র। মরতে মরতে বাঁচে রাশা। অন্যদিকে, নাদিয়াকেও দাঁড়াতে হয় মৃত্যুর মুখোমুখি। ‘হাইড এন সিক’ ওয়েব ফিল্ম প্রসঙ্গে দীঘি বলেন, ফিল্মটিতে অন্য এক দীঘিকে আবিষ্কার
করতে পারবেন সবাই। থ্রিলারধর্মী এই গল্পে একজন রাশা চরিত্রে কাজ করেছি। এই প্রথম এমন চরিত্র করলাম। এ ফিল্মে এমন একটি বিষয়ের অবতারণা করা হয়েছে, যা আমাদের সমাজে ঘটলেও থাকে অপ্রকাশিত। সবমিলিয়ে নাদিয়া চরিত্রে অভিনয়টি আমার জন্য চ্যালেঞ্জের ছিল বটে। মাহমুদুর রহমান হিমি’র পরিচালনায় ওয়েব ফিল্মটিতে আরও অভিনয় করেছেন- তানজিন তিশা, চমক, জিয়াউল রোশান, ইন্তেখাব দিনার, দীপা খন্দকার প্রমুখ। উল্লেখ্য, আহমেদ খান হীরকের গল্প ও চিত্রনাট্যে ওয়েব ফিল্মটি ঈদে দেখা যাবে ওটিটি প্ল্যাটফরম দীপ্ত প্লে-তে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com