1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| রাত ৩:০৪|

মেসির বার্সা ছাড়ার ঘোষণা, ৫ আগস্ট

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ২৭২ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক//

আজ থেকে চার বছর আগে বার্সেলোনার সঙ্গে সম্পর্কের ইতি টানেন লিওনেল মেসি। কিন্তু এখনো বার্সা সমর্থকরা তাকে গভীরভাবে মিস করেন। বার্সেলোনা বোর্ডের প্রতি এই “বিশ্বাসঘাতকতা”র কারণে মেসি-ভক্তদের ক্ষোভ এখনো প্রশমিত হয়নি। মজার ব্যাপার এখনো কাতালান ক্লাবটির মৌসুমী জার্সিতে মেসির নাম দেখা যায়, যা তার প্রতি ভালোবাসার নিদর্শন।

২০২১ সালের ৫ আগস্ট মেসির ক্লাব ছাড়ার ঘোষণা আসে এবং এর মূল কারণ ছিল অর্থনৈতিক সংকট। যদিও অনেক রিপোর্টে বলা হয়েছিল মেসি নতুন চুক্তিতে রাজি হয়েছিলেন এবং বেতন কমাতেও প্রস্তুত ছিলেন, কিন্তু বার্সেলোনার ব্যাপক ঋণ ও লা লিগার কঠোর আর্থিক বিধিনিষেধ তার বাধা হয়ে দাঁড়ায়।

সেসময় বার্সেলোনার ঋণ দাঁড়ায় প্রায় ১.৩৫ বিলিয়ন ইউরো এবং বেতনের পরিমাণ ক্লাবের আয়ের ১০৩ শতাংশ ছাড়িয়ে যায়। এই অবস্থা মেসিকে নতুন চুক্তির আওতায় আনতে অসম্ভব করে তোলে।

এই দিনে অনেকেই জানতে পারেন যে, মেসি নিজে থেকে ক্লাব ছাড়তে চাননি, বরং ক্লাব তাকে রাখতে পারেনি। যদিও অনেক সমর্থক ভেবেছিলেন তিনি স্বেচ্ছায় চলে গেছেন, কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন।

মেসি ২০২০ সালের আগস্টে, ক্লাবের অব্যবস্থাপনায় হতাশ হয়ে ছাড়ার কথা ভাবলেও থেকে গিয়েছিলেন। শেষ পর্যন্ত ২০২১ সালে, ক্লাবের অর্থনৈতিক পতনের মুখে, তার বিদায় নিশ্চিত হয়।

পরে ক্যাম্প ন্যু-তে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে অশ্রুসিক্ত বিদায় নেন মেসি। সেখানে তিনি স্পষ্ট জানান, তিনি যেতে চাননি, বরং ক্লাব রাখতে পারেনি। সেই মুহূর্ত ছিল বার্সেলোনার ইতিহাসের এক করুণ অধ্যায়।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com