1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
২১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| শীতকাল| বুধবার| সন্ধ্যা ৬:৪৮|

শিক্ষানুরাগী আজিজুল হকের মতবিনিময় ও গণসংযোগ

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ১১৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক//

বরিশালের বাবুগঞ্জ ডিগ্রি কলেজের আসন্ন গভর্নিং বডির নির্বাচনে অভিভাবক সদস্য পদে প্রার্থী হয়েছেন সরকারি বাবুগঞ্জ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও বরিশাল মহানগর ছাত্রদলের সহ-সভাপতি আজিজুল হক। সোমবার বিকেলে তার নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে তিনি চাঁদপাশা ইউনিয়নের শিক্ষার্থী অভিভাবক এবং বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল ও স্বেচ্ছাসেবক দলসহ স্থানীয় নেতৃবৃন্দের সাথে এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা করেছেন। পরে বিভিন্ন ওয়ার্ডের শিক্ষার্থী অভিভাবক ভোটারদের কাছে ভোট প্রার্থনা ও গনসংযোগ করেন তিনি।

আজিজুল হকের সমর্থনে সোমবার বিকেল ৪টার দিকে চাঁদপাশার আরজি কালিকাপুর মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য হুমায়ুন কবিরের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বাবুগঞ্জ উপজেলা বিএনপির অন্যতম সদস্য রাজন সিকদার, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক রফিকুল ইসলাম রাফিল, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আকিব হোসেন ইমরান, চাঁদপাশা ইউনিয়ন বিএনপির যুগ্ম-আহবায়ক জসিম উদদীন, হেমায়েত হোসেন, হাবিবুর রহমান, চাঁপাশা ইউনিয়ন যুবদল সভাপতি শাহাজুল ইসলাম প্রমুখ।

এসময় মুলাদীর কাজিরচর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক তোফায়েল হোসেন তোতা, বাবুগঞ্জের চাঁদপাশা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি কুদ্দুস মোল্লা, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মেহেদী হাসান জাকির, সাধারণ সম্পাদক মাসুম রেজা রুবেল, বিএনপি নেতা আবদুল জলিল, চাঁদপাশা ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি রিপন হোসেন, রহমতপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ফেরদৌস খান, স্বেচ্ছাসেবক দলের নেতা বায়েজিদ হোসেন আনন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় প্রার্থী সরকারি বাবুগঞ্জ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও বরিশাল মহানগর ছাত্রদলের সহ-সভাপতি আজিজুল হক বলেন, ‘আমি বিগত ২০০৩ সাল থেকে ছাত্রছাত্রীদের কল্যাণে বিভিন্ন কাজ করে আসছি। অনেক দরিদ্র শিক্ষার্থীকে নামমাত্র টাকায় বা স্বল্প খরচে পরীক্ষার ফরম ফিলাপের ব্যবস্থা করে দিয়েছি। অনেককে সম্পূর্ণ বিনামূল্যে পাঠদান করিয়েছি। ছাত্রজীবন থেকেই প্রতিবছর আমি এই সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছি। শিক্ষার্থীদের যাতে আরও বেশি সেবা করতে পারি সেজন্য বাবুগঞ্জ ডিগ্রি কলেজের গভর্নিং বডির নির্বাচনে অভিভাবক সদস্য পদে দাঁড়িয়েছি। নির্বাচনে বিজয়ী হতে পারি কিংবা না পারি, শিক্ষার্থীদের কল্যাণে আমার সেবামূলক কাজ অব্যাহত থাকবে।’

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com