1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ| ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| দুপুর ১২:০১|

সমাজসেবা অধিদপ্তরের বর্ণাঢ্য তারুণ্যের উৎসব বাবুগঞ্জে

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৩৬ বার পড়া হয়েছে

 বিশেষ প্রতিবেদকঃ

বাবুগঞ্জে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দিনব্যাপী নানান বর্ণাঢ্য কর্মসূচিতে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন করেছে সমাজসেবা অধিদপ্তর। ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন এবং উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে উঠান বৈঠক, পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন বর্ণিল কর্মসূচি পালন করা হয়। প্রধান অতিথি হিসেবে মঙ্গলবার সকালে দিনব্যাপী ওই বর্ণাঢ্য কর্মসূচির শুভ উদ্বোধন এবং বিকেলে সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আহমেদ। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবদুর রহমান সন্ন্যামত, স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ প্রজ্ঞা পারমিতা বিশ্বাস, বিমানবন্দর প্রেসক্লাব সভাপতি ও সুশাসনের জন্য নাগরিক (সুজন) কমিটির সম্পাদক আরিফ আহমেদ মুন্না। এসময় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ‘জুলাই-২৪ বিপ্লব ও উদ্যোক্তা তৈরির মাধ্যমে বেকারত্ব দূরীকরণ’ শীর্ষক আলোচনা সভায় আমন্ত্রিত অতিথিদের মধ্যে আরও বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সজীব হোসেন ও সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী মোঃ আকাশ।এসময় উপজেলা সমাজসেবা কার্যালয়ের ফিল্ড সুপারভাইজার তনিকা সরকার, মাঠ সমন্বয়কারী এইচ.এম পলাশ, উপজেলা তথ্যসেবা কর্মকর্তাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন এতিমখানার সুপার, শিক্ষক, শিক্ষার্থী অভিভাবক ছাড়াও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে মনোজ্ঞ এক সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচ, গান ও কবিতা আবৃত্তি করা হয়। এর আগে সকালে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে খানপুরা সরদার বাড়ি প্রাঙ্গনে নিরাপদ মাতৃত্ব, নারীর মর্যাদা, সমতা ও অংশীদারিত্ব বিষয়ক এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এছাড়াও উপজেলা পরিষদ চত্ত্বরে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান, প্রতিবন্ধিতা শনাক্তকরণ এবং উদ্যোক্তা তৈরিতে জবফেয়ার কর্মসূচি পালিত হয়। উৎসবের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আহমেদ বলেন, ‘সকল দুর্যোগ আর ক্রান্তিকালে ছাত্র-জনতাই এগিয়ে এসে দেশের হাল ধরেছে। বৈষম্য, শোষণ, জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। তাই এখন ছাত্র-যুবদের দায়িত্ব অনেক। দেশের আইনশৃঙ্খলার উন্নয়নে কাজ করতে হবে। মাদক, বাল্যবিয়ে, মোবাইলের অপব্যবহার রোধসহ বিভিন্ন সামাজিক সমস্যা দূরীকরণে ছাত্র ও তরুণ প্রজন্মের ভূমিকা অপরিসীম। নিজে বদলে গিয়ে সমাজকে বদলাতে হবে। একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণে সবাইকে একযোগে কাজ করতে হবে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com