1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad

সাংবাদিকদের স্বাধীন ভাবে কাজ করতে কোন বাধা নেই: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক//

তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ বলেন,বর্তমানে সাংবাদিকরা কাজ করতে কোন বাধা নেই, বৃহস্পতিবার সকালে ভোলা প্রেসক্লাবের মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, গণমাধ্যম এখন স্বাধীন। সাংবাদিকদের সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের পাশাপাশি নীতি-নৈতিকতা বজায় রাখতে হবে এবং এমন কোনো সংবাদ প্রকাশ করা যাবে না, যাতে কারও সম্মানহানি হয়।

সভায় জেলা প্রশাসক ডা. শামীম রহমান, পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, জেলা তথ্য কর্মকর্তা মো. শাহ আব্দুর রহিম নুরন্নবী, ভোলা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট নজরুল হক অনু, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন লিটন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com