1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ| ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| দুপুর ১২:১৬|

সিম ব্যবহার কমিয়ে আনা হবে নির্বাচনের আগে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ৮৩ বার পড়া হয়েছে

সংবাদ প্রতিদিন//

আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে মোবাইল সিম ব্যবহার কমিয়ে আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

রোববার (২৬ অক্টোবর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা চাচ্ছি সিম কার্ডগুলোর ব্যবহার কমিয়ে আনতে। একবারে তো কমানো যাবে না, আমরা একটা প্রসেসের মাধ্যমে কমিয়ে নিয়ে আসবো। কেউ একটা সিম আনতে গেছে তার নাম দিয়ে দুই-তিনটা সিমকার্ড বের করে নিয়ে গেছে।

দেখা যাচ্ছে কোন একটা ঘটনা ঘটলো, কিন্তু উনি সিমটার মালিক না, ঘটনা ঘটিয়ে অভিযোগ এসে যাচ্ছে ওনার নামে। আলোচনা করেছি যতটা পারি নির্বাচনের আগে কিছু কমিয়ে নিয়ে আসবো। এরপরেও…যাতে ঘটনাগুলো না ঘটে। অনেক সময় দেখা যায়, আপনার নাম দিয়ে এ, ও টাকা চাচ্ছে। কিভাবে সমাধান করা যায় আমরা সে উদ্যোগ নিয়েছি।

সিম কয়টায় কমিয়ে আনা হবে জানতে চাইলে উপদেষ্টা বলেন, সিম ১০টা থেকে আস্তে আস্তে আমরা কমিয়ে নিয়ে আসবো। আমরা আল্টিমেটলি হয়তো দুইটাই গিয়ে থামবো। নির্বাচনের আগেই সম্ভব হবে না। নির্বাচনের আগে আমরা হয়তো সাতটা, পাঁচটার ভেতরে নিয়ে আসতে পারি।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com