1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
২২শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| শীতকাল| বৃহস্পতিবার| রাত ১১:০৪|

হুমকিতে ডলফিন ও তিমি সমুদ্রদূষণে

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ৬৭ বার পড়া হয়েছে

সংবাদ ডেস্ক//

প্লাস্টিক দূষণ, আশ্রয়স্থল বিনাশ, শিকার, জলবায়ু পরিবর্তন, জাহাজের সঙ্গে সংঘর্ষ, নিষিদ্ধ জালের ব্যবহারসহ নানা কারণে ঝুঁকিতে রয়েছে সামুদ্রিক প্রাণী।সমুদ্রদূষণের কবলে প্রাণ হারাচ্ছে ডলফিন ও তিমি।

সমূদ্রে ভেসে ওঠা ১২৭টি মৃত ডলফিন ও তিমির দেহ নিয়ে গবেষণার পর বিজ্ঞানীরা জানিয়েছেন, সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণীরা সমুদ্রের গভীরে বসবাস করলেও বিষাক্ত সব রাসায়নিকের প্রভাব থেকে মুক্ত নয়।

বিষাক্ত রাসায়নিক পদার্থের কারণে হুমকি আরও বাড়ছে। গভীর সমুদ্রের ডলফিন ও তিমিদের দেহে পলিফ্লুরোঅ্যালকাইল পদার্থ (পিএফএএস) দূষণের বেশি মাত্রা পাওয়া গেছে।

বঙ্গোপসাগরেও রয়েছে তিমি এবং ডলফিনের বিচরণ ও আবাস! কুয়াকাটা, কক্সবাজার, টেকনাফসহ বিভিন্ন উপকূলে একের পর এক ভেসে আসছে মৃত ডলফিন ও তিমি। মৃত প্রাণী সংরক্ষণ, ময়নাতদন্ত কিংবা গবেষণার কোনো উদ্যোগ না থাকায় এগুলো তড়িঘড়ি করে মাটিচাপা দেওয়া হচ্ছে। এতে তিমিরেই থেকে যাচ্ছে প্রাণীর মৃত্যুর প্রকৃত কারণ।

দেশের বিভিন্ন উপকূলেমৃত ডলফিন ও তিমি ভেসে আসায় উদ্বিগ্ন প্রাণী বিশেষজ্ঞরা। তারা বলছেন, দূষণের শিকার হয়ে বঙ্গোপসাগর থেকে তিমি ও ডলফিন বিলুপ্ত হয়ে যেতে পারে। বিলুপ্তির হাত থেকে তিমি-ডলফিন রক্ষায় উদ্যোগ নিতে বাংলাদেশসহ উপকূলীয় দেশগুলোর।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com