1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad

২৪ হাজার ১৫০ টাকায় বিক্রি করল এক কোড়াল

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ১৭২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক//

পটুয়াখালীর কুয়াকাটাসংলগ্ন বঙ্গোপসাগরে এক জেলের জালে ধরা পড়েছে ২৩ কেজি ওজনের বিশাল একটি সামুদ্রিক কোরাল মাছ। মাছটি নিলামের মাধ্যমে মোস্তাফিজ নামের এক ব্যবসায়ী ২৪ হাজার ১’শ ৫০ টাকায় কিনে নেন। রোববার (১৫ জুন) সকালে কুয়াকাটা মাছ বাজারের মনি ফিস মৎস্য আড়তে মাছটি বিক্রি করার জন্য নিয়ে আসেন জেলে মামুন জোমাদ্দার।

জেলে সূত্রে জানা গেছে, পটুয়াখালীর মহিপুর সদর ইউনিয়নের নিজামপুর গ্রামের জেলে মামুন জোমাদ্দার গত ১২ জুন রাতে সমুদ্রে জাল ফেলেন। ১৪ জুন রাতে জাল তুলতেই এই বিশাল আকৃতির সামুদ্রিক কোরাল মাছটি জালে উঠে আসেন।

পরে মাছটি বিক্রির জন্য কুয়াকাটা মাছ বাজারের নিয়ে আসলে নিলামে ডাকের মাধ্যমে ১ হাজার ৫০ টাকা কেজি দরে ২৪ হাজার ১৫০ টাকায় মাছটি কিনে নেন মাছ ব্যবসায়ী মোঃ মোস্তাফিজ।

জেলে মামুন জমাদ্দার বলেন, এত বড় মাছ পাবো সেটা ভাবতে পারি নি। নিষেধাজ্ঞায় ২ মাস মাছ ধরতে পারিনি। এই অবরোধের পর মাছটি পেয়ে ভালো দামে বিক্রি করতে পেরে অর্থনৈতিকভাবে লাভবান হয়েছি। আশা করছি সামনে আবারো এরকম বড় মাছের দেখা মিলবে।

মাছটির ক্রেতা কুয়াকাটা মাছ বাজারের ব্যবসায়ী মোঃ মোস্তাফিজ বলেন, আমাদের এলাকায় বড় বড় হোটেলগুলোতে সামুদ্রিক বড় কোরাল মাছের চাহিদা রয়েছে। আশা করছি মাছটি এলাকাতেই ভালো টাকা বিক্রি করতে পারবো।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, এটি নিষেধাজ্ঞার ফসল, ৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষে জেলেরা সমুদ্রে মাছ শিকার করতে নেমেছে। খুব স্বাভাবিকভাবেই জেলেদের জালে বড় মাছ ধরা পড়বে। জেলেরা সঠিকভাবে নিষেধাজ্ঞা পালন করেছে বিধায় সামনের দিনগুলোতে তাদের জালে ভালো সংখ্যক মাছ ধরা পড়বে। শুধু কোরাল নয়, ইলিশসহ সামুদ্রিক অন্যান্য সব ধরনের মাছ জেলেদের জালে ধরা পড়বে বলে আমি আশাবাদী।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com