1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| শুক্রবার| সকাল ৯:৩৯|

৪৬৩ কোটি টাকার মামলা , শামীম ওসমান ও তার স্ত্রীর নামে

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ৪৯৪ বার পড়া হয়েছে

সংবাদ প্রতিদিন//

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক সংসদ সদস্য শামীম ওসমান ও তার স্ত্রীর নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (১৫ জুলাই) দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

দুদকের মহাপরিচালক আক্তার হোসেন বলেন, শামীম ওসমান ক্ষমতার অপব্যবহার করে ৬ কোটি ৬৭ লাখ ৫৩ হাজার ৬৮৯ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করে। দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ এর ৫(২) ধারা এবং তার (৯টি) ব্যাংক হিসাবসমূহে ৪৩৯ কোটি ৮২ লাখ ৩৯ হাজার ৪৮০ টাকা অস্বাভাবিক লেনদেনপূর্বক হস্তান্তর, রূপান্তর, স্থানান্তর করায়- মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় অপরাধ করায় তার (শামীম ওসমান) বিরুদ্ধে ১টি মামলা করা হয়।

তিনি আরও বলেন, আসামি সালমা ওসমান স্বামীর সহায়তায় ৩ কোটি ৯ লাখ ৭৫৭ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করে। দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা এবং তার (৮টি) ব্যাংক হিসাবসমূহে ২৪ কোটি ৬৬ লাখ ৮৯ হাজার ১৩১ টাকা অস্বাভাবিক লেনদেনপূর্বক হস্তান্তর, রুপান্তর, স্থানান্তর করায় মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় ও দণ্ডবিধি ১৮৬০ এর ১০৯ ধারায় অপরাধ করায় তাদের বিরুদ্ধে ১টি মামলা করা হয়েছে।

এছাড়া শামীম ওসমানের ছেলে ইমতিনান ওসমান এবং কন্যা লাবীবা জোহা অঙ্গনার বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের প্রাথমিক প্রমাণ পাওয়ায় তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৬(১) ধারায় আলাদা দুইটি সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারি করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
রমজান সময়সূচি

আজ ২৩ রমজান

সেহরির শেষ: ০৪:৫৪ AM

ইফতার শুরু: ৬:০৮ PM

.

Developed by Barishal Host

© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com