জামাল হোসেন, বরগুনা//
বরগুনার আমতলীতে পবিত্র রমজান মাস উপলক্ষে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রনে বাজার মনিটরিং কার্যক্রমের অংশ হিসাবে বৃহস্পতিবার সকালে আমতলী উপজেলার নতুন বাজার এলাকায় কাচাবাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী মোবইল কোর্ট পরিচালনা করেন।
মূল্য তালিকা না থাকায় কাচামালের দোকানদার সানা সরকার ও রিদয়কে দুই হাজার টাকা করে মোট চার হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার যায়যায়দিনকে বলেন,” বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে। আমতলীতে বাজার মনিটরিং কার্যক্রম, জরিমানা আদায় ।