পটুয়াখালী প্রতিনিধি//
পটুয়াখালী জেলার কলপাড়ায় ঐতিহাসিক বদর দিবস উপলক্ষ্যে উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা আড়াইটায় উপজেলা জামায়াতের আমীর মুহাম্মাদ আবদুল কাইউম এর সভাপতিত্বে কলেজ রোডস্থ নিজস্ব কার্যালয়ে এই অনুস্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য ও পটুয়াখালী জেলা আমীর অ্যাডভোকেট মো. নাজমুল আহসান।
অনুষ্ঠানে বক্তারা জামায়াতে ইসলামী দ্বারা বাংলাদেশকে কুরআনের আলোকে পরিচালিত করার প্রত্যয় ব্যক্ত করে বদর যুদ্ধে ১ হাজার ইসলাম বিরোধীদের বিরুদ্ধে ৩১৩ জন কে নিয়া বিজয়ী হওয়া নিয়ে বিভিন্ন আলোকপাত করাসহ মাহে রমজানের তাৎপর্য নিয়ে ব্যাপক আলোচনা করা হয়।
এছাড়া কুরআনের আলোকে মুসলমানদের ইমানী মনোভাব নিয়ে আল্লাহ তায়ালার আদেশ নিষেধ ও নবী করিম (স.) এর আদর্শ মেনে চলার প্রতি আহ্বান জানান বক্তারা।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ইসলামী আন্দোলনের কলাপাড়া উপজেলা শাখার আহ্বায়ক অধ্যাপক মোস্তাফিজুর রহমান, পটুয়াখালী জেলা জামায়াতে ইসলামী'র সাধারন সম্পাদক নজরুল ইসলাম, কলাপাড়া পৌর বিএনপির সাধারন সম্পাদক মূসা তাওহিদ নান্নু মুন্সী, কুয়াকাটা পৌর জামায়াতে ইসলামীর সাবেক সভাপতি মাওলানা মাইনুল ইসলাম, গণ অধিকার পরিষদের কলাপাড়া উপজেলা শাখার সভাপতি অধ্যক্ষ আবদুস সালাম হাওলাদার, খেপুপাড়া নেছারুদ্দিন সিনিয়র মাদ্রাসার উপাধ্যক্ষ মো. ওয়ালি উল্লাহ, আইনজীবী মো. রকিবুল আহসান মামুন, উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মো. সাইফুর রহমান প্রমূখ।
আলোচনা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠান পরবর্তী ইফতারের আয়োজন করা হয়। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব পালন করেন উপজেলা জামায়াতে ইসলামী'র সাধারন সম্পাদক মো. হাবিবুর রহমান।