কলাপাড়া প্রতিনিধিঃ
পটুয়াখালীর কলাপাড়ায় জলবায়ু সংকট মোকাবেলা, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি এবং ন্যায়সঙ্গত জ্বালানি রূপান্তরের গুরুত্ব সম্পর্কে গণসচেতনতা তৈরিতে এক র্যালী অনুষ্ঠিত হয়।রবিবার বেলা ১১ টার দিকে একশন এইড বাংলাদেশ, বুয়েট ও জাষ্ট এনার্জি ট্রানজিশন নেটওয়ার্ক বাংলাদেশের সহযোগিতায় রলীটি স্থানীয় প্রেসক্লাব চত্বর থেকে বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। পরে প্রেসক্লাব চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশে পরিবেশ ও জনসুরক্ষা মঞ্চের সদস্য সচিব মনোয়ারা বেগম বলেন, "জ্বালানি খাতের টেকসই রূপান্তর শুধু সরকার বা প্রতিষ্ঠানের দায়িত্ব নয়; এতে সমাজের প্রতিটি স্তরের অংশগ্রহণ জরুরি বলে তিনি উল্লেখ করেন।এতে উন্নয়ন সংস্থা প্রান্তজন, কলাপাড়া পরিবেশ সুরক্ষা মঞ্চ এবং আমরা কলাপাড়া বাসী স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।