কলাপাড়ায় সিরাত পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত।।
ছগির হোসেন কলাপাড়া (পটুয়াখালী থেকে) দাওয়াহ কমিউনিটি কলাপাড়ার উদ্যোগে কেন্দ্রীয় বড় জামে মসজিদে “সিরাত পাঠ প্রতিযোগিতা-২০২৪” অনুষ্ঠিত হয়েছে। ইসলামী শিক্ষায় উদ্ভুদ্ধ করতে আয়োজিত প্রতিযোগিতায় স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করেন।
সোমবার সকাল ৯টায় এ প্রতিযোগিতা শুরু হয়। সকাল ১০টা থেকে সিরাতের উপর আলোচনা অনুষ্ঠিত হয়। এছাড়া কুরআন তেলাওয়াত, গজল, হামদ ও নাত পরিবেশনা করা হয় অনুষ্ঠানে। এছাড়াও একই সময়ে অনলাইনে নারী শিক্ষার্থীরাও এই প্রতিযোগীতায় আলাদাভাবে অংশগ্রহণ করেন।
প্রতিযোগিতা ও আলোচনায় সভাপতিত্ব করেন কলাপাড়া কেন্দ্রীয় বড় জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি সাঈদুর রহমান। অনুষ্ঠানটি পরিচালনা করেন ফিশারী জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি ফেরদাউসিল হক গাজী।
আলোচনা সভায় স্থানীয় ওলামায়ে কেরামগণ সিরাতের গুরুত্ব ও শিক্ষা নিয়ে আলোকপাত করেন।
অনুষ্ঠান শেষে বিজয়ীদেরকে পুরস্কৃত করা হয়। এতে ৬ জনকে মোট ১২ হাজার টাকার বই ও ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়াও আরও ১৪ জনকে বিভিন্ন পুরস্কারে সম্মানিত করা হয়।
দাওয়াহ কমিউনিটি কলাপাড়া কমিটির সদস্যরা সামনের দিকে ইসলামী শিক্ষামূলক অনুষ্ঠান আয়োজনের প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেন, মানুষ যাতে ইসলাম সম্পর্কে আরও জানতে আগ্রহী হয়ে আদর্শ সমাজ বিনির্মানে এগিয়ে যেতে পার এবং ইসলামী জীবন ধারনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
##