অনলাইন ডেস্ক//
বিশ্বকাপে এখন পর্যন্ত দুই ম্যাচে ব্রাজিলের সংগ্রহ ৪ পয়েন্ট। প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করার পর দ্বিতীয় ম্যাচে হাইতিকে ৩-০ গোলে হারিয়েছে সেলেসাওরা।
তবে দুই ম্যাচ শেষে এখনো নিশ্চিত হয়নি শেষ ৩২-এর টিকিট। সেই লক্ষ্যেই আজ গ্রুপ ‘সি’র শেষ ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হবে কার্লো আনচেলত্তির দল।
বর্তমান পরিস্থিতিতে স্কটল্যান্ডের বিপক্ষে জয় পেলে কোনো সমীকরণের অপেক্ষা থাকবে না। ৭ পয়েন্ট নিয়ে সরাসরি জায়গা নিশ্চিত করবে ব্রাজিল। তবে ড্র কিংবা হারলে সমীকরণ নির্ভর হয়ে পড়বে তাদের ভাগ্য।
গ্রুপ ‘সি’ থেকে এরই মধ্যে বিদায় নিশ্চিত হয়েছে হাইতির। বাকি তিন দল—ব্রাজিল, মরক্কো ও স্কটল্যান্ডের সামনেই এখনো গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ রয়েছে। দুই ম্যাচ শেষে গোল ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষে আছে ব্রাজিল।
বাংলাদেশ সময় কাল ভোর ৪টায় একই সঙ্গে মাঠে গড়াবে ব্রাজিল-স্কটল্যান্ড এবং মরক্কো-হাইতি ম্যাচ। ব্রাজিল ও মরক্কো—দুই দলই জিতলেজাতীয় সংবাদ কভারেজ দুই দলেরই পয়েন্ট হবে ৭।
যেহেতু ব্রাজিল ও মরক্কোর মুখোমুখি ম্যাচটি ড্র হয়েছিল, তাই গ্রুপ সেরা নির্ধারণে বিবেচনায় আসবে গোল ব্যবধান। বর্তমানে এদিক থেকে এগিয়ে রয়েছে ব্রাজিল।
ব্রাজিল ড্র করলে
মরক্কো জিতলে: ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হবে মরক্কো। ব্রাজিলকে অপেক্ষা করতে হবে অন্য সমীকরণের দিকে।
মরক্কো ড্র করলে: ব্রাজিল ও মরক্কো—দুই দলেরই পয়েন্ট হবে ৫। সে ক্ষেত্রে গোল ব্যবধানে এগিয়ে থাকায় গ্রুপ চ্যাম্পিয়ন হবে ব্রাজিল।
মরক্কো হারলে: ব্রাজিল গ্রুপ চ্যাম্পিয়ন হবে। অন্যদিকে মরক্কো ও স্কটল্যান্ডের পয়েন্ট সমান হবে