সুনিল সরকার,পটুয়াখালী//
পটুয়াখালী প্রেসক্লাবের সদস্য জাতীয় দৈনিক মানবকন্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি সাংবাদিক জাকির মাহমুদ সেলিম আজ শুক্রবার দুপুর ১.১৫ মিঃ সময়, ঢাকাস্থ শ্যামলী আগারগাঁও বক্ষ ব্যাধী হাসপাতালে চিকিৎসারত অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। তিনি গত ৩০ জুন অসুস্থ হয়ে শ্যামলী টিবি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। আছর নামাজ পরে ঢাকাস্থ বাবর রোড মারকাজুল মসজিদে জানাজা নামাজ শেষে তার লাশ এ্যাম্বুলেন্সে করে পটুয়াখালীর নিয়ে আসা হয়।
সাংবাদিক জাকির মাহমুদ সেলিমের মৃত্যুর খবরে পটুয়াখালী সাংবাদিকদের মাঝে শোকের ছায়া নেমে আসে। সাংবাদিকরা জাকির মাহমুদ সেলিমের বিদেয়ী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
এর আগে পটুয়াখালী প্রেসক্লাবের সামনে বিদায়ী ফুলেল শুভেচ্ছা দেওয়া হয়। শনিবার সকাল ৯ টায় কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জানাজার নামাজ সম্পন্ন শেষে তার নিজ বাড়ির জৈন কাঠি, পারিবারিক কবরস্থানের দাফন করা হয়,
প্রকাশ, জাকির মাহমুদ সেলিম পটুয়াখালী পৌরসভার সাবেক কমিশনার মরহুম মো. ইউনুচ মিয়ার বড় ছেলে।