সুনিল সরকার, পটুয়াখালী//
আজ মধ্যরাত থেকে সাগর ও নদীতে শুরু হচ্ছে ইলিশ ধরার উপর ২২ দিনের নিষেধাজ্ঞা। মা ইলিশের বাধাঁহীন প্রজননের জন্য এ নিষেধাজ্ঞা আরোপ করে সরকার।
তাই গভীর সাগর থেকে পটুয়াখালী মহিপুর ও আলিপুর মৎস্য অবতরন কেন্দ্রে ফিরতে শুরু করেছে জেলেরা। তবে এখনো ইলিশের পেটে ডিম না আশায় হতাশা প্রকাশ করেছেন জেলেরা।
তারপরও সরকারের সিদ্ধান্ত মেনে নিয়ে ইলিশ আহরন থেকে বিরত থাকার কথা জানিয়েছেন জেলেরা। তবে নিষেধাজ্ঞাকালীন সময়ে পার্শ্ববর্তী দেশের জেলেদের আগ্রাসন বন্ধে দেশের জলসীমানায় প্রশাসনের কঠোর নজরদারি, প্রনোদনার পরিমান বৃদ্ধি এবং তা প্রকৃত জেলেদের মাঝে বন্টনের দাবি জানিয়েছেন জেলেরা।
নিষেধাজ্ঞা অমান্য করে কেউ ইলিশ ধরা, পরিবহন, মজুদ ও বাজারজাতজাত করলে সর্বোচ্চ ২ বছরের সশ্রম কারাদন্ড অথবা ১ লক্ষ টাকা জরিমানা অথবা উভয় দন্ডে দন্ডিত হতে পারেন।