ছবুর হোসেন, বরিশাল//
বহুদিন ধরে রাস্তা সংস্কারের দাবিতে বারবার এলাকাবাসী মানববন্ধন করে আসছেন।
গতকাল শনিবার সকাল ১০:০০ টায় বাবুগঞ্জ প্রেসক্লাবের সামনে লাকুটিয়া বাবুগঞ্জ সড়ক মেরামতের জন্য মানববন্ধন করা হয়।
এই মানববন্ধন থেকে বাবুগঞ্জের বিএনপি'র নেতা মোঃ কাওসার হোসেন বলেন যে আগামী ১৫ দিনের মধ্যে রাস্তা সংস্কার করা না হলে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে বরিশাল - ঢাকা মহাসড়কের রহমতপুর স্টেশনে অবস্থান কর্মসূচির ঘোষণা করা হবে।