1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| বৃহস্পতিবার| রাত ৩:২৯|

বাগেরহাটের চুলকাটিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির লিফলেট বিতরণ।

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫
  • ২০০ বার পড়া হয়েছে

 

মোঃ জুয়েল খাঁন খুলনা থেকে।

বাগেরহাট সদরের চুলকাটিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি লিফলেট বিতরণ করেছেন।

বুধবার (১৫ জানুয়ারি) বিকেলে চুলকাটি বাজারের বিভিন্ন প্রতিষ্ঠানে ও জনসাধারণের মধ্যে জুলাই আগস্টের ছাত্র জনতার অভুত্থান এবং ৭২ এর সংবিধান বাতিল সহ ৬ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ করা হয়।

এ সময় বৈষম্য বিরোধী ছাত্ররা সাধারণ মানুষের মাঝে একটি বার্তা পৌঁছে দেন, তারা বলেন জুলাই অভ্যুত্থানের একমাত্র প্রধান লক্ষ্য আওয়ামী ফ্যাসিবাদী সরকারকে উৎখাত করা ছিল না; বরং গত ৫৩ বছরের বৈষম্য, শোষণ ও রাজনৈতিক ব্যবস্থা বিলোপ করার লক্ষ্যে এ অভ্যুত্থান সংঘটিত হয়েছে। গুম, খুন, ক্রসফায়ার, বিনা অপরাধে কারাগারে বন্দি, আলেম সমাজ ও বিভিন্ন ধর্মাবলম্বীদের উপর অমানবিক নির্যাতনের মতো ভয়াবহ সব মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে। আওয়ামী অপশাসনের বিরুদ্ধে ছাত্ররা বারবার রাস্তায় নেমেছে। গত জুলাই-আগস্টে ছাত্র-জনতা ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকারকে উৎখাত করেছে।

ছাত্র-জনতার জুলাই অভ্যুত্থান আমাদের ভবিষ্যত প্রজন্মের কাছে দালিলিক প্রমাণ হিসেবে সুরক্ষিত রাখতে এবং বৈশ্বিক স্বীকৃতি আদায়ের লক্ষ্যে শুরু থেকেই আমরা একটি ঘোষণাপত্র জারির দাবি জানিয়ে এসেছি। এ ঘোষণাপত্রই হবে বর্তমান অন্তর্র্বতী সরকারের বৈধতার উৎস এবং পরবর্তী সংবিধানের ভিত্তিমূল।আমরা অনতিবিলম্বে এ ঘোষণাপত্র জারির দৃশ্যমান উদ্যোগ দেখতে চাই। আপনারা জানেন, ইতিমধ্যে আমরা ছাত্র-জনতার পক্ষ থেকে সরকারকে ১৫ দিনের মধ্যে ঘোষণাপত্র জনগণের সামনে তুলে ধরার সময় বেঁধে দিয়েছি। আমরা ছাত্র-জনতার পক্ষ থেকে সুনির্দিষ্ট সময়ের মধ্যে ঘোষণাপত্রটি প্রকাশ করার জন্য জোরালো দাবি জানাচ্ছি।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
রমজান সময়সূচি

আজ ২২ রমজান

সেহরির শেষ: ০৪:৫৫ AM

ইফতার শুরু: ৬:০৭ PM

.

Developed by Barishal Host

© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com