মাসুদ আহমেদ, বরিশাল//
বরিশাল মহানগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে গত ২৪ ঘণ্টায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের ০৪ (চার) টি থানা ও গোয়েন্দা শাখা পৃথক পৃথক অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনায় ০৪ থানা ও গোয়েন্দা পুলিশের বিশেষ আভিযানিক টিম নগরীর বিভিন্ন স্থান থেকে
১) মাদক উদ্ধার ও গ্রেফতার: ৬২ পিস কথিত ইয়াবা ট্যাবলেট সহ ০২ জন।
২) গ্রেফতারি পরোয়ানায় আটক: ০১ জন।
৩) নিয়মিত মামলায় (পূর্বের মামলা সহ) গ্রেফতার: ২০ জন ও
৪) বরিশাল মহানগর অধ্যাদেশে গ্রেফতার: ০৬ জন সহ সর্বমোট ২৯ জন অভিযুক্তকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত অভিযুক্তদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। উল্লেখ্য যে, সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বরিশাল মহানগর পুলিশের এ অভিযান অব্যাহত রয়েছে। নিম্নে মাদক সংক্রান্তে গ্রেফতারকৃত অভিযুক্তদের ছবি