1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad

এইচএসসি পরীক্ষায় বরিশাল শিক্ষা বোর্ডে ছাত্রী বেশি

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ৮৩৮ বার পড়া হয়েছে

ছেবুর হোসেন, বরিশাল//

বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে এবারের এইচএসসি পরীক্ষায় ছাত্রী পরীক্ষার্থী বেশি। এ বছর বরিশাল বোর্ডের অধীনে অংশ নেবে ৬১ হাজার ২৫ পরীক্ষার্থী।

বরিশাল শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, পরীক্ষার্থীদের মধ্যে ছাত্রী ৩২ হাজার ২৩১ জন। ছাত্র ২৮ হাজার ৭৯৪ জন। মোট ৩৪৯টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ১৪৪টি কেন্দ্রে পরীক্ষা দেবে। পরীক্ষার্থীদের মধ্যে মানবিক বিভাগে পরীক্ষার্থী ৪৩ হাজার ৯ জন। বিজ্ঞান বিভাগে ১১ হাজার ৮৪১ জন ও ব্যবসায় শিক্ষা বিভাগে ছয় হাজার ১৭৫ জন।

বিজ্ঞান বিভাগে ছাত্র পাঁচ হাজার ৩৮৫ ও ছাত্রী ছয় হাজার ৪৫৬, মানবিক বিভাগে ছাত্র ১৯ হাজার ৬৪৯ ও ছাত্রী ২৩ হাজার ৩৬০, ব্যবসায় শিক্ষা বিভাগে ছাত্র তিন হাজার ৭৬০ ও ছাত্রী দুই হাজার ৪১৫ জন।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com