1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| রাত ৪:৪৭|

এএসপির বাসায় চাঁদাবাজি, যুবলীগ নেতা গ্রেপ্তার

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ১৭৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক//

পটুয়াখালীর বাউফলে সহকারী পুলিশ সুপারের (এএসপি) বাসায় চাঁদাবাজি ও ভাঙচুরের অভিযোগে যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২২ আগস্ট) সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃত যুবলীগ নেতা কাবিল মৃধা (৩৮) নওমালা ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি ও বটকাজল গ্রামের মৃত রুস্তম আলী মৃধার ছেলে। পুলিশ জানায়, বৃহস্পতিবার (২১ আগস্ট) সন্ধ্যায় মদ্যপ অবস্থায় কাবিল মৃধা একটি ছুরি হাতে এএসপি মো. শফিকুল ইসলামের বাসায় প্রবেশ করেন। এ সময় এএসপির বাবা আব্দুল মোতালেবের কাছে তিনি দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে বাসার আসবাবপত্র ভাঙচুর শুরু করেন।

স্থানীয়রা ঘটনাস্থলে কাবিলের তাণ্ডব থামিয়ে তাকে আটক করে পুলিশে খবর দেয়। পরে রাত ৯টার দিকে বাউফল থানা পুলিশ গিয়ে তাকে গ্রেপ্তার করে। বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) আকতারুজ্জামান সরকার বলেন, চাঁদাবাজি ও ভাঙচুরের ঘটনায় কাবিল মৃধাকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com