1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad

ভারতে বাংলাদেশের পরবর্তী হা/ই/ক/মি/শ/না/র আসাদ আলম সিয়াম

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

সংবাদ ডেস্ক//

ভারতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন বর্তমান পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম। অনুমোদন দিয়েছে ভারত।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক পুনর্গঠন ও গতিশীল করার অংশ হিসেবে এ অনুমোদন দিয়েছে দিল্লি। এর মাধ্যমে নতুন হাইকমিশনারের নিয়োগ আটকে থাকা নিয়ে তৈরি হওয়া যাবতীয় গুঞ্জন ও জল্পনা-কল্পনার অবসান ঘটেছে।

এর আগে, দিল্লিতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হিসেবে আসাদ আলম সিয়ামকে নিয়োগ দেওয়ার বিষয়ে ভারত সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে এগ্রিমো (সম্মতিপত্র) চাওয়া হয়েছিল। চলতি বছরের জুলাইয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এই প্রস্তাব পাঠানো হয়।

আসাদ আলম সিয়াম ২০২৫ সালের ২০ জুন অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে পররাষ্ট্রসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে দীর্ঘ বর্ণাঢ্য কূটনৈতিক জীবনে তিনি দেশে ও বিদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com