1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad

কলাপাড়ায় সাপুড়িয়ার কাছ থেকে দু’টি সাপ উদ্ধার ।।

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
  • ৩৫৬ বার পড়া হয়েছে

ছগির হোসেন কলাপাড়া থেকে। পটুয়াখালীর কলাপাড়ায় সাপের খেলা দেখানোর সময় রোকনুজ্জামান নামে এক সাপুড়িয়ার কাছ থেকে দু’টি সাপ উদ্ধার করেছে এনিমেল লাভার্সের সদস্যরা। সোমবার রাত পৌনে ৯ টার দিকে পৌরশহরের চৌ-রাস্তা সংলগ্ন বাস ষ্ট্যান্ড থেকে সাপ দু’টি উদ্ধার করা হয়। সাপ দু’টির মধ্যে একটি দাঁড়াশ ও একটি গোখরা। দাঁড়াশ সাপটি অন্ততঃ ৬ ফুট দৈর্ঘ্যর, অপর সাপটি ৩ ফুট দৈর্ঘ্যর পদ্ম গোখরা সাপ বলে জানা গেছে।

উদ্ধার কাজে উপস্থিত ছিলেন, এনিমেল লাভার্স অফ কলাপাড়ার টিম লিডার রাকায়েত আহসান, সদস্য মাসুদ হাসান, আফফান, কলাপাড়া বন বিভাগের বনকর্মী রাম প্রসাদ বিশ্বাস ও সিরাজুল ইসলাম উপস্থিত ছিলেন। সাপ দুটিকে বর্তমানে প্রাথমিক চিকিৎসা দিচ্ছে সংগঠনটির সদস্যরা।

তবে ওই সাপুড়িয়া ভবিষ্যতে আর কখনো সাপ শিকার করবে না বলে মুচলেখা দিলে তাকে ছেড়ে দেওয়া হয়।
এনিমেল লাভারস অফ কলাপাড়ার টিম লিডার রাকায়েত আহসান জানান,সাপুড়িয়া সাপ দুটি দিয়ে খেলা দেখাচ্ছিল। সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে সাপ দুটিকে উদ্ধার করেন তারা । প্রাথমিক চিকিৎসা শেষে সাপ দুটি বনে অবমুক্ত করা হবে। দুটি সাপের মধ্যে দাঁড়াশ সাপটি নির্বিশ, এটি কৃষকদের ব্যাপক উপকারে আসে। আর পদ্ম গোখরা বিষধর সাপ বলে তিনি উল্লেখ করেন।
##

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com