1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
১২ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ| ২৭শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ| হেমন্তকাল| শুক্রবার| সকাল ৭:২৫|

কুমিল্লায় মা ও ভাইকে কুপিয়ে হত্যা

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ৫২ বার পড়া হয়েছে

সংবাদ ডেস্ক//

কুমিল্লায় মাদক কারবারে বাঁধা দেওয়ায় মা ও ছোট ভাইকে কুপিয়ে হত্যা করেছে বিল্লাল হোসেন নামে এক মাদক কারবারি। সোমবার (১৭ নভেম্বর) সকালে জেলার আদর্শ সদর উপজেলার ভারত সীমান্তবর্তী বসন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ঘাতক বিল্লাল হোসেন পালিয়ে গেলেও জিজ্ঞাসাবাদের জন্য তার স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ।

নিহতরা হলেন- বসন্তপুর গ্রামের মৃত আজগর আলীর স্ত্রী রাহেলা বেগম (৬৫) ও তার ছোট ছেলে কামাল হোসেন (৩৫)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার সকালে একটি মাদকের চালান নিয়ে বিল্লাল হোসেন বাড়িতে প্রবেশ করে। এ সময় একটি ওয়াজ মাহফিল শেষ করে ছোট ভাই কামাল হোসেনও বাড়িতে আসেন।

কামাল তার বড় ভাইকে মাদক নিয়ে বাড়িতে প্রবেশ করতে নিষেধ করলে দুই ভাইয়ের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। একপর্যায়ে বড় ভাই বিল্লাল তার ঘরে প্রবেশ করে ছুরি এনে ছোট ভাই কামালকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে।

এ ঘটনায় মা রাহেলা বেগম বাঁধা দিতে এলে তাকেও এলোপাতাড়ি ছুরিকাঘাত করা হয়। এতে ঘটনাস্থলেই কামাল হোসেন প্রাণ হারান।

স্থানীয়রা গুরুতর অবস্থায় রাহেলা বেগমকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যান।

এ বিষয়ে কুমিল্লা কোতোয়ালী মডেল থানার ওসি মো. মহিনুল ইসলাম বলেন, মাদক ব্যবসায় বাঁধা দেওয়ায় বিল্লাল হোসেন আপন ভাই এবং মাকে হত্যা করেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্ত বিল্লালের স্ত্রীকে গ্রেফতার করা হয়েছে।

বিল্লাল দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিল্লালকে গ্রেফতারে পুলিশী অভিযান চলছে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com