1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| রাত ২:৫৫|

ছয় দফা দাবিতে বরিশাল মহাসড়ক অবরোধ করেছেন পলিটেকনিকের শিক্ষার্থীরা

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ১৭৫ বার পড়া হয়েছে

মোঃ ছবুর হোসেন-বরিশাল

বুধবার (১৬ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে তারা বরিশালের মহাসড়ক নতুল্লাবাদ এলাকার সড়ক অবরোধ করেন।অবরোধে দেশের বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা অংশ নিয়েছেন। বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটগুলোর আরও শিক্ষার্থী কর্মসূচিতে অংশ নিতে ওই এলাকায় জড়ো হচ্ছেন।শিক্ষার্থীদের অবরোধের কারণে সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। অবরোধ আর যানজটের কারণে সড়কে চলাচলকারী মানুষ পড়েছেন সীমাহীন দুর্ভোগে। অবরোধের কারণে সৃষ্ট যানজট ইতোমধ্যে দুইপাশের দীর্ঘ হচ্ছে চলে গেছে।বিষয়টি নিশ্চিত করে বরিশাল এয়ারপোর্ট থানা অফিসার ইনচার্জ বলেন, ছাত্রদের আন্দোলনের কারনে যান চলাচল বন্ধ করে দিয়েছে বরিশাল পলিটেকনিকের শিক্ষার্থীরা। আমাদের ট্রাফিক পুলিশ সদস্যরা কাজ করছেন।শিক্ষার্থীরা বলছেন, আমরা আগেও একাধিকবার একই দাবি উত্থাপন করেছি, কেউ কর্ণপাত করেনি। এখন আমরা রাস্তা অবরোধ করেছি।তাদের অবরোধের কারণে ঢাকা বরিশাল সড়কে যানজট সীমাহীন আকার ধারণ করেছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিষয়টি অবগত করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com