1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ৯:১৬|

জেলা প্রশাসকের কার্যালয় গ্রাম আদালতের মাসিক জেলা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ২৯১ বার পড়া হয়েছে

জেলা প্রশাসকের কার্যালয় গ্রাম আদালতের মাসিক জেলা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

মাদারীপুর প্রতিনিধি। আজ মঙ্গলবার মাদারীপুর জেলা প্রশাসক এর’ কার্যালয়ে সমন্বিত ভবনে গ্রাম আদালতের মাসিক জেলা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।উক্ত সমন্বয় সভায় উপস্হিত ছিলেন মাদারীপুর ও গোপালগঞ্জ জেলার ডিস্ট্রিক্ট ম্যানেজার আলিউল হাসনাত খান। তিনি উপজেলা কো-অর্ডিনেটদের নিয়ে বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায় প্রকল্পের সার্বিক বিষয় নিয়ে আলোচনা করেন। তিনি বলেন প্রতিটি ইউনিয়নে প্রতি মাসে অন্তত ৫ টি মামলা নিষ্পত্তি করতে হবে এ ব্যাপারে সকল চেয়ারম্যান সচিব হিসাব সহকারী ও গ্রাম পুলিশের সাথে মতবিনিময় করতে হবে। গ্রামের সাধারণ জনগন যেন গ্রাম আদালতে এসে কোন রকম হয়রানির স্বীকার না হয় সে দিকে আমাদের সবাইকে লক্ষ্য রাখতে হবে। গ্রাম আদালত সর্বোচ্চ তিন লক্ষ্য টাকা পর্যন্ত বিরোধ নিষ্পত্তি করতে পারে এ ব্যাপার প্রতিটি ইউনিয়নের সাধারন জনগণের মাঝে গ্রাম আদালতের প্রচার করতে হবে। সভায় আরো উপস্হিত ছিলেন ডাসার ও কালকিনি উপজেলার উপজেলা কো-অর্ডিনেটর নাসির উদ্দিন লিটন, পপি আক্তার, সুরভি আক্তার, খালেদা আক্তার, বিবেক মন্ডল ও প্রোগ্রাম অ্যান্ড ফাইনান্স অ্যাসিস্ট্যান্ট মো: মুফতি মাহমুদ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com