1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| শনিবার| সন্ধ্যা ৭:০৬|

ঝালকাঠিতে মাহিন্দ্রা-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : শনিবার, ৩ মে, ২০২৫
  • ১৪৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক//

ঝালকাঠির নলছিটি উপজেলায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। শনিবার (৩ মে) সকালে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের দপদপিয়া জিরো পয়েন্ট বকুলতলা এলাকায় একটি থামানো অটোরিকশার সাথে পেছন থেকে ধাক্কা দেয় পটুয়াখালী থেকে বরিশালগামী একটি মাহিন্দ্রা।

এ সময় অটোরিকশাটি খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। আহত একজনকে হাসপাতালে নেওয়ার পর মারা যান।

নিহতরা হলেন, বাকেরগঞ্জ উপজেলার চামটা কৃষ্ণনগর এলাকার হাসেম হাওলাদার (৭০) এবং ফলাঘর এলাকার মোহাম্মদ শামীম (৫০)।

স্থানীয় সূত্র জানায়, মাহিন্দ্রা গাড়িটি পেছন থেকে অটোরিকশাকে ধাক্কা দিলে চালকসহ দুই যাত্রী ছিটকে পড়ে। এসময় ঘটনাস্থলেই হাসেম হাওলাদারের মৃত্যু হয়। গুরুতর আহত শামীমকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তারও মৃত্যু হয়। এ সময় মাহিন্দ্রা গাড়ির সকল যাত্রী আহত হয়। ঘটনার পরেই মাহিন্দ্রা চালক পালিয়ে যায়।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, ‘মাহিন্দ্রা গাড়িটি আমাদের হেফাজতে রয়েছে। নিহতদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ পুলিশ এ ব্যাপারে তদন্ত শুরু করেছে এবং মাহিন্দ্রা চালকের খোঁজ চলছে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
রমজান সময়সূচি

আজ ২৪ রমজান

সেহরির শেষ: ০৪:৫৩ AM

ইফতার শুরু: ৬:০৮ PM

.

Developed by Barishal Host

© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com