1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad

শাকিবের নতুন চমক প্রকাশ্যে

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ২০৬ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক//

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান অভিনীত আসন্ন ঈদের সিনেমা ‘প্রিন্স’-এর বহুল প্রতীক্ষিত টিজার অবশেষে প্রকাশিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে ইউটিউবে উন্মুক্ত করা হয় দেড় মিনিটের এই ঝলক, যেটিকে নির্মাতারা বলছেন ‘প্রি-ব্লাস্ট’।

টিজার প্রকাশের পরপরই এটি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং বিভিন্ন সিনেমাভিত্তিক গ্রুপ ও পেজে আলোচনা শুরু হয়। অনেক শাকিব ভক্তের মন্তব্য- ‘এই টিজার দিয়েই শুরু হলো এবারের ঈদের সিনেমার আসল আমেজ।’

দেড় মিনিটের টিজারের শুরুতেই দেখা যায় একটি শহরের ড্রোন শট। এরপরই দৃশ্যপটে আসে পুলিশের সঙ্গে গ্যাং সদস্যদের রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলি-পাল্টা গুলির উত্তেজনাপূর্ণ মুহূর্ত।

ব্যাকগ্রাউন্ডে শোনা যায় একটি সংলাপ, ‘ঢাকার এই আন্ডারওয়ার্ল্ডে হাজার হাজার শেয়াল ঘুইরা বেড়ায়। কিছু থাকে নেকড়ে, ভয়ংকর। আর এই শেয়াল আর নেকড়েরা চলে প্রিন্সের হুকুমে।’

সংলাপটি থেকেই সিনেমার গল্পের পটভূমি সম্পর্কে আভাস পাওয়া যায়, যেখানে ঢাকার আন্ডারওয়ার্ল্ডকে কেন্দ্র করে তৈরি হয়েছে কাহিনি।

এরপরই টিজারে এন্ট্রি হয় মূল চরিত্রের, যেখানে লম্বা ব্রাউনি চুল ও দাড়িতে ভিন্ন এক লুকে হাজির হয়েছেন শাকিব খান। রহস্যময় ও ভয়ংকর রূপে দেখা গেছে তাকে।

টিজারে শাকিব খানের মুখেও একটি সংলাপ রাখা হয়েছে, ‘আমার সাথে যে ধান্দা করবে তার জন্য মিষ্টি, আর আমার শত্রুর সাথে যে ধান্দা করবে তার জন্য বুলেটের বৃষ্টি।’

‘প্রিন্স’ পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ, এটি প্রযোজনা করছেন শারমিন সুলতানা এবং এটি নির্মিত হচ্ছে ক্রিয়েটিভ ল্যান্ডের ব্যানারে।

শাকিব খানের পাশাপাশি সিনেমাটিতে আরও অভিনয় করেছেন দিবেন্দ্যেু, জ্যোতির্ময়ী কুণ্ডু, তাসনিয়া ফারিণ, রাশেদ মামুন অপু, ইন্তেখাব দিনার, ডা. এজাজ, শরীফ সিরাজ প্রমুখ।

টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে সিনেমাটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে। অ্যাকশনঘন দৃশ্য, আন্ডারওয়ার্ল্ডের গল্প এবং শাকিব খানের ভিন্নধর্মী উপস্থিতি-সব মিলিয়ে ঈদুল ফিতরে মুক্তির অপেক্ষায় থাকা ‘প্রিন্স’কে ঘিরে প্রত্যাশা আরও বাড়িয়ে দিয়েছে এই প্রি-ব্লাস্ট টিজার।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com