1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad

দক্ষিণ লেবাননে অ্যাম্বুলেন্সে ইসরায়েলি হামলা

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮৩ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক//

দক্ষিণ লেবাননে একটি অ্যাম্বুলেন্স লক্ষ্য করে ইসরায়েলি বিমান হামলায় এক প্যারামেডিক নিহত এবং আরও দুজন আহত হয়েছেন। স্থানীয় গণমাধ্যমের বরাতে সোমবার ভোরে এ তথ্য জানা গেছে।

লেবাননভিত্তিক টেলিভিশন চ্যানেল আল মায়াদিন জানিয়েছে, নাবাতিয়েহ গভর্নরেটের কাফর রুম্মান শহরে চলন্ত একটি অ্যাম্বুলেন্সকে সরাসরি লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। স্থানীয় গণমাধ্যম নিহত প্যারামেডিকের নাম আলি শাহরুর বলে জানিয়েছে।

হামলার পরপরই জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে। পরে তাদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়।

তবে হামলার বিষয়ে এখনো লেবাননের কর্তৃপক্ষ বা ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে কোনো তাৎক্ষণিক বিবৃতি পাওয়া যায়নি।

দক্ষিণ লেবাননে সাম্প্রতিক সময়ে ইসরায়েলি হামলা ও পাল্টাপাল্টি সংঘাতের কারণে বেসামরিক জনগণ ও জরুরি সেবাকর্মীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বেড়েছে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com