1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| শুক্রবার| ভোর ৫:৩৩|

ফ্রান্সকে হারিয়ে ফাইনালে স্পেন

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : শুক্রবার, ৬ জুন, ২০২৫
  • ২২৭ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক//

উয়েফা নেশন্স লিগের ইতিহাসে রোমাঞ্চকর ম্যাচের তালিকায় জায়গা করে নেবে এবারের সেমি-ফাইনাল। যেখানে ৫-১ গোলে এগিয়ে গিয়েও শেষ মুহূর্তে ঘাম ঝরাতে হয়েছে স্পেনকে।

তবু সব উত্তেজনার পর শেষ হাসি হেসেছে শিরোপাধারীরা।
স্টুটগার্টে গতকাল রাতে ৫-৪ গোলের জয় তুলে নিয়ে টানা তৃতীয়বারের মতো নেশন্স লিগের ফাইনালে জায়গা করে নিয়েছে লুইস দে লা ফুয়েন্তের দল।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে স্পেন। প্রথমার্ধে তিন মিনিটের ব্যবধানে দুটি গোল করে তারা। ২২তম মিনিটে নিকো উইলিয়ামস এবং ২৫তম মিনিটে মিকেল মেরিনোর গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় স্পেন।

দ্বিতীয়ার্ধে শুরুতেই আবার ধাক্কা খায় ফ্রান্স। ৫৪ মিনিটে স্পট কিক থেকে ইয়ামাল ও ৫৫ মিনিটে পেদ্রির গোলে ৪-০ ব্যবধানে এগিয়ে যায় স্পেন। ওই মুহূর্তে ম্যাচ যেন প্রায় একপেশে হয়ে পড়ে। কিন্তু এখান থেকেই ফিরে আসার চেষ্টা করে ফ্রান্স।

৫৯ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন কিলিয়ান এমবাপে। তবে এরপরই আবার ইয়ামালের দ্বিতীয় গোলে স্কোরলাইন ৫-১ করে ফেলে স্পেন। শেষ ২০ মিনিটে ফ্রান্সের দুর্দান্ত প্রত্যাবর্তনের চেষ্টা শুরু হয়। বদলি হিসেবে নামা হায়ান শের্কি ৭৯ মিনিটে চমৎকার ভলিতে গোল করে ব্যবধান কমান।

৮৪ মিনিটে স্প্যানিশ ডিফেন্ডার দানি ভিভিয়ানের আত্মঘাতী গোলে স্কোরলাইন দাঁড়ায় ৫-৩-এ। যোগ করা সময়ে শের্কির ক্রসে হেডে গোল করে ম্যাচে রোমাঞ্চ ফেরান কোলো মুয়ানি। তবে বাকি সময়ে আর গোল করতে পারেনি ফ্রান্স, ৫-৪ ব্যবধানেই শেষ হয় ম্যাচ।

ম্যাচে বল দখলের দিক থেকে এগিয়ে থাকলেও সুযোগ কাজে লাগাতে পারেনি ফ্রান্স। তাদের নেওয়া ২৪টি শটের ৯টি ছিল লক্ষ্যে। স্পেন নিয়েছে ১৬টি শট, যার ৮টিই ছিল লক্ষ্যে। এ নিয়ে টানা দুটি বড় টুর্নামেন্টের সেমি-ফাইনালে ফ্রান্সকে হারাল স্পেন। গত ইউরোর শেষ চারে তারা ২-১ গোলে জিতেছিল।

আগামী রোববার মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায় ফাইনালে প্রথম আসরের চ্যাম্পিয়ন পর্তুগালের মুখোমুখি হবে ২০২৪ ইউরো জয়ীরা।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
রমজান সময়সূচি

আজ ২৩ রমজান

সেহরির শেষ: ০৪:৫৪ AM

ইফতার শুরু: ৬:০৮ PM

.

Developed by Barishal Host

© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com