
স্পোর্টস ডেস্ক//
টি-টোয়েন্টি বিশ্বকাপ সুপার এইটে শ্রীলংকাকে ৬১ রানের বড় ব্যবধানে হারিয়েছে নিউজিল্যান্ড। এই হারে আসর থেকে বিদায় নিয়েছে বিশ্বকাপের যৌথ আয়োজক দেশটি।
আজ বুধবার কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে খেলতে নামে দুদল। যেখানে প্রথমে ব্যাট করা কিউইরা নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১৬৮ রান করে। জবাবে ৮ উইকেট হারিয়ে ১০৭ রানে গুটিয়ে যায় লংকানরা।
১৬৯ রানের লক্ষ্যে খেলতে নামা শ্রীলংকা ঘরের মাঠে মুখ থুবড়ে পড়ে। রাচীন রবীন্দ্রর ঘূর্ণিতে বিপাকে পগা দলটি কোনো মতে একশ পার হয়। দলের হয়ে সর্বোচ্চ ৩১ রান করেন মামিন্দু মেন্ডিস।
এছাড়া দুনিথ ওয়াল্লাগে ২৯ রান করেন। তবে টপঅর্ডারতের ব্যর্থতায় বড় ব্যবধানেই হারতে হলো। নিউজিল্যান্ড বোলারদের মধ্যে রবীন্দ্র ৪ ওভারে ২৭ রান দিয়ে ৪টি উইকেট নেন। এছাড়া ম্যাট হেনরি ২টি উইকেট দখল করেন।
টস হেরে এর আগে প্রথমে ব্যাট করতে নামা নিউজিল্যান্ডের বিপক্ষে একটা সময় এগিয়েই ছিল শ্রীলংকা। ৮৪ রানেই নিউজিল্যান্ডের ৬ উইকেট তুলে নিয়েছিল তারা।
তবে সেখান থেকে দলকে টেনে তুলেছেন দুই অলরাউন্ডার কোল ম্যাকনকি ও অধিনায়ক মিচেল স্যান্টনার। ৪৭ বলে ৮৪ রানের জুটি গড়েছেন এই দুজন।
ইনিংসের শেষ বলে আউট হওয়ার আগে স্যান্টনার করেছেন ২৬ বলে ৪৭ রান। ২৩ বলে ৩১ রান করে অপরাজিত ছিলেন ম্যাকনকি। এছাড়া রবীন্দ্র ৩২ ও ওপেনার ফিন অ্যালেন ২৩ রান করেন।
লংকান বোলারদের মধ্যে ৩টি করে উইকেট ভাগ করে নেন মহেশ থিকশানা ও দুশমন্থ চামিরা। ব্যাটে-বলে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে ম্যাচ সেরা হন রাচীন রবীন্দ্র।