1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| বৃহস্পতিবার| রাত ৩:৩৫|

বরিশালে জুলাই শহীদদের স্মরণে বৃক্ষ রোপণ ও দেয়ালে গ্রাফিতি অঙ্কন

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ৫৭৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক//

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের পুনর্জাগরণ উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঝালকাঠিতে পালিত হয়েছে ‘এক শহীদ, এক বৃক্ষ রোপণ’ এবং দেয়ালে দেয়ালে গ্রাফিতি অঙ্কন কর্মসূচি।

শনিবার সকাল ১১টায় সদর উপজেলার আগরবাড়ি গ্রামে দাফনকৃত বীর শহীদ কামাল হোসেনের কবরস্থানে বৃক্ষরোপণের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। বৃক্ষ রোপণ করেন ঝালকাঠির জেলা প্রশাসক মো. আশরাফুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, জেলা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. জাকিরুল হক সরকার, ঝালকাঠি প্রেসক্লাব সভাপতি কাজী খলিলুর রহমান।

বৃক্ষ রোপণের পূর্বে জেলা প্রশাসক আশরাফুর রহমান শহীদ কামাল হোসেনের কবর জিয়ারত করেন এবং তার পরিবারের সদস্যদের সাথে দেখা করেন। শহীদের স্ত্রী রানী বেগম, তার দুই সন্তান এবং শ্বশুর ইসমাইল হাওলাদারও সেখানে উপস্থিত ছিলেন।

পরে জেলা প্রশাসক বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে আঁকা গ্রাফিতি ঘুরে দেখেন। এসব গ্রাফিতিতে ফুটে ওঠে ২০২৪ সালের পূর্বাপর আন্দোলন, শহীদদের আত্মত্যাগ এবং মুক্তির চেতনা।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
রমজান সময়সূচি

আজ ২২ রমজান

সেহরির শেষ: ০৪:৫৫ AM

ইফতার শুরু: ৬:০৭ PM

.

Developed by Barishal Host

© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com