1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad

একশটিরও বেশি উদ্ভাবনী প্রকল্প নিয়ে শুরু আইপিএসসি বিজ্ঞান ও সাংস্কৃতিক উৎসব

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

সুনিল সরকার, পটুয়াখালী//

বিজ্ঞানভিত্তিক শিক্ষা, উদ্ভাবনী চিন্তার বিকাশ এবং সৃজনশীল প্রতিভা অন্বেষণের লক্ষ্য নিয়ে পটুয়াখালীতে শুরু হয়েছে দুই দিনব্যাপী আইপিএসসি বিজ্ঞান ও সাংস্কৃতিক উৎসব-২০২৬।

বুধবার (২৩ জুলাই) বিকেলে পটুয়াখালী জেলা জিমনেসিয়াম অডিটোরিয়ামে ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে উৎসবের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. তারেক হাওলাদার।

এ সময় উপস্থিত ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মুজিবুর রহমান, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. তারিকুল ইসলাম সজীব এবং অধ্যাপক ড. শেখ আব্দুল্লাহ আল মামুন।

উদ্বোধনের পর অতিথিরা শিক্ষার্থীদের উপস্থাপিত একশটিরও বেশি বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক উদ্ভাবনী প্রকল্প পরিদর্শন করেন এবং বিভিন্ন প্রকল্পের কার্যকারিতা ও বাস্তব প্রয়োগ নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।

কৃষি, পরিবেশ, নবায়নযোগ্য জ্বালানি, স্বাস্থ্য, তথ্যপ্রযুক্তি, রোবটিক্স ও দুর্যোগ ব্যবস্থাপনাসহ নানা বিষয়ের উদ্ভাবনী প্রকল্প দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক, সৃজনশীল ও প্রযুক্তিনির্ভর দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতেই এ আয়োজন। দুই দিনব্যাপী এ উৎসবে বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক প্রদর্শনী, গবেষণাধর্মী উপস্থাপনা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com