1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad

বাউফলে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের লাল কার্ড প্রদর্শন মিছিল

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৪২ বার পড়া হয়েছে

পটুয়াখালী প্রতিনিধি:

পটুয়াখালীর বাউফলে ধর্ষণ, খুন, চুরি-ডাকাতি, রাহাজানিসহ আইন-শৃঙ্খলার সার্বিক অবনতির প্রতিবাদে লাল কার্ড প্রদর্শন করে মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।গতকাল সোমবার (২৪ ফেব্রুয়ারি) বেলা ১১ টার দিকে বাউফল পৌরশহরে বিভিন্ন সড়কে ওই মিছিল করা হয়। মিছিলটি বাউফল সরকারি কলেজ মাঠ থেকে শুরু হয়ে উপজেলা পরিষদ ঘুরে বিভিন্ন সড়ক দিয়ে বাউফল থানা কমপ্লেক্সের সামনে এসে শেষ হয়। মিছিলে শিক্ষার্থীরা ধর্ষকদের বিরুদ্ধে রের্ডকাড রেডকার্ড, প্রশাসনের বিরুদ্ধে রেডকার্ড রেডকার্ড, স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে রেডকার্ড রেডকার্ড শ্লোগান দেয়। এসময় শিক্ষার্থীদের সাথে সাধারন মানুষও যোগ দেয়।বাউফল উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মো. মুনতাসির তাসরিপ লামিম, আয়েশাতুন্নেসা বর্ষা, মু. রুহুল আমিন ও ফারহান রুপাইসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের এই ধরণের মিছিলকে সাধারন মানুষ স্বাগত জানিয়ে দ্রুত আইন- শৃঙ্খলার উন্নতি হবে বলে আসা করছেন।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com