1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| মঙ্গলবার| রাত ১০:২০|

মাদকের টাকা ভাগাভাগি: যুবকের মাথা থেতলে দিল ভাই

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক//

পটুয়াখালীর বাউফলে মাদকের টাকা ভাগাভাগি নিয়ে দুই ভাইয়ের বিরোধের জের ধরে রেশাদ সরদার (২২) নামে এক যুবককে লোহার রড় দিয়ে পিটিয়ে মাথা থেতলে দেওয়ার অভিযোগ উঠেছে তার চাচাতো ভাই শাহিন সরদারের (২৬) বিরুদ্ধে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার দাশপাড়া ইউনিয়নের খেজুরবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, অভিযুক্ত শাহিন ও আহত রেশাদ দুজনেই ইয়াবা কারবারে জড়িত ছিলেন। মাদক সংক্রান্ত লেনদেন নিয়ে দীর্ঘদিন ধরে তাদের বিরোধ চলছিল। কয়েকদিন আগে বিষয়টি সমাধানের চেষ্টা করেছিলেন তাদের চাচা ও স্থানীয় দফাদার ইউনুস সরদার, তবে কোনো মীমাংসা হয়নি।

বুধবার রাতে বাকবিতণ্ডার একপর্যায়ে শাহিন লোহার রড দিয়ে রেশাদের মাথায় আঘাত করে গুরুতর জখম করে।

রেশাদকে চেতন অবস্থায় সড়কের পাশে পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থাঅবনতি হওয়ায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) পাঠানো হয়েছে।

এ বিষয়ে দফাদার ইউনুস সরদার বলেন, “মীমাংসা করতে বাড়ির আরও কয়েকজন নিয়ে বসেছিলাম। কিন্তু ওদের মধ্যে সমঝোতা হয়নি। সত্য ঘটনাও কেউ বলেনি তখন। আজকের ঘটনার বিষয়ে শুনেছি, বিস্তারিত জানি না।”

বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. গোলাম মুস্তাহিদ তাশরিফ বলেন, “আহতের মাথার পেছনের একটি অংশ থেতলে গেছে এবং ওপরের অংশে গভীর কাটা রয়েছে। চোখেও রক্ত জমাট আঘাত ছিলো। মাথার বিভিন্ন স্থানে কাটা জখম থাকায় সেলাই করা সম্ভব হয়নি। রক্ত বন্ধ করার ব্যবস্থা করে, দ্রুত তাকে বরিশাল পাঠানো হয়েছে। সিটি স্ক্যানের পর তার প্রকৃত অবস্থা জানা যাবে।”

এ বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আকতারুজ্জামান সরকার বলেন, “ঘটনার বিষয়ে এখনো কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
রমজান সময়সূচি

আজ ২০ রমজান

সেহরির শেষ: ০৪:৫৬ AM

ইফতার শুরু: ৬:০৬ PM

.

Developed by Barishal Host

© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com