1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| সকাল ৭:০৮|

বাবুগঞ্জে ক্ষেতে গাঁজার চাষ, কৃষক গ্রেফতার

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ২৩৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক//

বরিশালের বাবুগঞ্জে প্রায় দশ ফুট উচ্চতার দুটি গাঁজা গাছসহ এক কৃষককে আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার (১৪ এপ্রিল) গভীর র‍াতে উপজেলার চাঁদপাশা ইউনিয়নের উত্তর আরজি কালিকাপুর গ্রামের একটি ক্ষেত থেকে তাকে আটক করা হয়। আটক ব্যক্তি মো. জামাল হোসেন ওই এলাকার মিনাজ উদ্দিন বেপারীর ছেলে এবং পেশায় কৃষক।

বিষয়টি নিশ্চিত করে বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, কৌশলে অন্য ফসলের সঙ্গে গাঁজার গাছ লাগিয়েছিলেন জামাল হোসেন।

পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় দশ ফুট উচ্চতার দুটি গাঁজা গাছসহ তাকে আটক করা হয়। তিনি আরও জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com