1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| বৃহস্পতিবার| রাত ৩:৪৫|

শাকিব খান ও শুভ পারছেন না ভোট দিতে

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৬৮ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক//

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি)। দিনটি ঘিরে রাজনীতির পাশাপাশি দেশের শোবিজ অঙ্গনেও উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

কেউ কেউ নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছেন, আবার অনেক তারকা ভোটকেন্দ্রে যাওয়ার প্রস্তুতি নিলেও বিদেশে অবস্থান করায় এবার ভোট দিতে পারছেন না।

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান রাজধানীর গুলশান এলাকার বাসিন্দা। তিনি ঢাকা-১৭ আসনের ভোটার এবং আগের নির্বাচনগুলোতে গুলশানের মডেল স্কুল কেন্দ্রে ভোট দিয়েছেন। তবে এবার ‘প্রিন্স’ সিনেমার শুটিংয়ের কাজে ভারতে অবস্থান করায় ভোট দেওয়া হচ্ছে না তার।

একইভাবে চিত্রনায়ক আরিফিন শুভও এবার ভোট দিতে পারছেন না। তিনি ঢাকা-১১ আসনের ভোটার হলেও নির্বাচনের সময় যুক্তরাষ্ট্রে অবস্থান করায় ভোটকেন্দ্রে উপস্থিত থাকা সম্ভব হচ্ছে না তার।

চিত্রনায়িকা জয়া আহসান বারিধারা এলাকার বাসিন্দা এবং তিনিও ঢাকা-১৭ আসনের ভোটার। বর্তমানে তিনি দেশের বাইরে থাকলেও ভোট দেবেন কি না- এ বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

এদিকে রাজধানীর রাজারবাগ এলাকায় বসবাসকারী চিত্রনায়ক সিয়াম আহমেদ ঢাকা-১৯ আসনের ভোটার। অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ঢাকা-১১ আসনের ভোটার হিসেবে তালিকাভুক্ত। অভিনেতা মিশা সওদাগর ঢাকা-১৮ আসনের ভোটার আর অভিনেতা চঞ্চল চৌধুরী ভোট দেবেন ঢাকা-৮ আসনে।

অন্যদিকে চিত্রনায়ক বাপ্পী চৌধুরী নারায়ণগঞ্জ-৪ আসনের ভোটার। চিত্রনায়িকা পূর্ণিমা খিলক্ষেতের নিকুঞ্জ এলাকায় বসবাস করায় তার ভোটকেন্দ্র পড়ছে ঢাকা-১৮ আসনে। পাশাপাশি বাড্ডা এলাকার বাসিন্দা চিত্রনায়িকা অপু বিশ্বাস ঢাকা-১১ আসনে ভোট দেওয়ার কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
রমজান সময়সূচি

আজ ২২ রমজান

সেহরির শেষ: ০৪:৫৫ AM

ইফতার শুরু: ৬:০৭ PM

.

Developed by Barishal Host

© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com