1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| সকাল ৯:৫১|

ডিসিদের সন্তানকে কর্মরত জেলার স্কুলেই পড়তে হবে: শিক্ষামন্ত্রী

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ৯৫ বার পড়া হয়েছে

সংবাদ ডেস্ক//

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, এখন নকলের ধরন পরিবর্তন হয়েছে। অনেক অভিনব পদ্ধতি নকলে ব্যবহার করা হয়। এখন ডিজিটাল পদ্ধতিতে সব হচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হবে, করা হবে নজরদারি। পরীক্ষা কেন্দ্রগুলোতেও থাকবে সিসিটিভি ক্যামেরা।

শনিবার (১১ এপ্রিল) সকালে এসএসসি ও সমমানের পরীক্ষা রাজশাহী শিক্ষা বোর্ড এবং রাজশাহী অঞ্চলের মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ড-এর কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। রাজশাহী মেডিকেল কলেজ অডিটোরিয়ামে এই মতবিনিময় সভার আয়োজন করে রাজশাহী শিক্ষা বোর্ড।

শিক্ষামন্ত্রী বলেন, ‘ডিসিদের সন্তানরা ঢাকায় পড়াশোনা করেন। এ নীতি আর চলবে না। এখন থেকে কর্মরত জেলা স্কুলেই সন্তানদের পড়াতে হবে।’

তিনি আরও বলেন, ‘অনেক শিক্ষক নিজে খাতা না দেখে হেলপার দিয়ে খাতা দেখান। পরীক্ষার খাতা কয়েকদিন পরে লিখে দেওয়ায় মতো ঘটনা ঘটেছে। কাজেই এবার দৈবচয়নেরভিত্তিতে খাতা পরীক্ষা করে দেখা হবে।’

শিক্ষকদের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘এবার যদি কোনো স্কুলে কেউ পাস না করে, জিরো পায় তাহলে এবার কিছু বলব না, তবে এমন কথা বলব যা আপনাদের গাত্রদাহ হবে। প্রস্তুত হন, তৈরি হন যাতে ভালো রেজাল্ট করা যায়।’

তিনি আরও বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক সংঘবদ্ধ চক্র নকলে সহায়তা করলে তাদেরকে আইনের আওতায় আনা হবে। আমরা চাই বিনা পরীক্ষায় কেউ পাস না করুক। বিনা মেধায় কেউ সার্টিফিকেট পাক। যারা লেখাপড়া করবে না টিকটক করবে আমি তাদের নিয়ে আমি ভাবছি না, যারা পড়াশোনা করবে লেখাপড়া করবে‌ আমাদের চিন্তা তাদের নিয়ে। অনেকে আবার পদত্যাগ দাবি করে রাস্তায় নেমে মব করে। বোর্ডে বোর্ডে প্রতিযোগিতা চলে কার বোর্ডে পাসের হার বেশি। ‌সারাদেশে একটি প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া উচিত। শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন আনতে হবে, যেন শিক্ষার্থীদের জীবন থেকে কোন সময় নষ্ট না হয়।’

রাজশাহী শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর আ.ন.ম মোফাখখারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ, রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com