
সংবাদ ডেস্ক//
পুলিশের সিসিটিভি ফুটেজ ও হাদির জনসংযোগ টিমের ছবি বিশ্লেষণ করে নিশ্চিত হওয়া গেছে, আজ শুক্রবার (১২ ডিসেম্বর) বাইক থেকে গুলি ছোড়া দুই ব্যক্তি মতিঝিল ওয়াপদা মাদ্রাসা এলাকায় ওসমান হাদির জনসংযোগে মাস্ক পরা অবস্থায় অংশ নিয়েছিল। দ্য ডিসেন্ট তাদের অনুসন্ধানে এ তথ্য জানিয়েছে ।
দ্য ডিসেন্টের অনুসন্ধান বলছে, গুলিকারী দুইজনের মধ্যে একজনের গায়ে কালো পাঞ্জাবি, কালো মাস্ক, গলায় চাদর এবং পরণে আকাশি রঙের প্যান্ট ছিল।
অন্যজনের গায়ে কালো ব্লেজার, কালো মাস্ক, চোখে চশমা, পায়ে চামড়া রঙের জুতা ছিল। জনসংযোগে অংশ নেয়া ওই দুই ব্যক্তির পোশাক হামলাকারী দুই বাইক আরোহীর পোশাকের সাথে হুবহু মিলে গেছে।
গুলিকারীদের চিহ্নিত করতে আজকের হাদির জনসংযোগের আরও ছবি ও ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে। নতুন আপডেট পেলেই তাদের পেইজে জানাবে দ্য ডিসেন্ট।