1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ৮:৫৫|

১৬১ পিস ইয়াবাসহ বরিশালে আইনজীবীর সহকারী আটক

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ১৬৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক//

বরিশালের গৌরনদীতে এক আইনজীবীর সহকারী শাহিদুল ইসলাম ব্যাপারীকে ১৬১ পিস ইয়াবাসহ আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। মঙ্গলবার (৮ জুলাই) রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী পৌরসভার বাসস্ট্যান্ডসংলগ্ন ফিশারি রোড এলাকা থেকে তাঁকে আটক করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গৌরনদী সার্কেলের সহকারী পরিদর্শক মো. ফাইজুল ইসলাম হৃদয় বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করি। শাহিদুল ইসলাম ব্যাপারী মোটরসাইকেলে বরিশালের দিকে যাচ্ছিলেন। গৌরনদীর ফিশারি রোড এলাকায় তাঁকে থামিয়ে দেহ তল্লাশি করে নীল প্যাকেটে মোড়ানো ১৬১ পিস ইয়াবা উদ্ধার করা হয়।’

আটক শাহিদুল ইসলাম ব্যাপারী বরিশালের কটকস্থল গ্রামের বাসিন্দা এবং হাসেম ব্যাপারীর ছেলে। তিনি নিজেকে বরিশাল জজকোর্টের এক আইনজীবীর সহকারী হিসেবে পরিচয় দিয়েছেন।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস মিয়া বলেন, ‘আটকের পর শাহিদুলকে থানায় হস্তান্তর করা হয়েছে। বুধবার তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বরিশাল আদালতে পাঠানো হবে।’

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com