1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| বুধবার| সকাল ৯:১৯|

কাশ্মীরে ভারতীয় ১০ সেনা নিহত

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬
  • ৫৮ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক//

জম্মু-কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনী সদস্যদের বহনকারী গাড়ি সড়ক থেকে ছিটকে গভীর খাদে পড়েছে। আজ বৃহস্পতিবার জম্মু-কাশ্মীরের দোদায় এ দুর্ঘটনা ঘটে। এতে ১০ ভারতীয় সেনা নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ১০ সেনা।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, ভারতীয় সেনাদের বহনকারী একটি বুলেটপ্রুফ গাড়ি বাদেরাও-চাম্বার দিকে অপারেশনে যাচ্ছিল। পথে দুর্ঘটনার শিকার হয় গাড়িটি।

জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা এক্স-এ দেওয়া পোস্টে লেখেন, ‘দোদার দুভার্গ্যজনক দুর্ঘটনায় নিহত ১০ ভারতীয় সেনার আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি।

আমরা সব সময় আমাদের সেনাদের অসাধারণ সেবা ও সর্বোচ্চ ত্যাগের কথা স্মরণে রাখব। নিহতদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল।’

তিনি আরও লেখেন, ‘এই দুঃখের সময় পুরো নিহতদের পরিবারের প্রতি সংহতি ও সহায়তার ব্যাপারে ঐক্যবদ্ধ। আহত ১০ সেনাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

ভারতীয় সেনার পক্ষ থেকেও এক্স-এ দেওয়া এক পোস্টে এ দুর্ঘটনার তথ্য জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
রমজান সময়সূচি

আজ ১৪ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com