1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| শনিবার| সন্ধ্যা ৭:৩৯|

ছাত্রী ধর্ষণের চেষ্টায় এক ছাত্র গ্রেপ্তার

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ২৭২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক//

পিরোজপুরের কাউখালীতে স্কুল ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টার কাউখালী থানায় মামলা হয়েছে। পুলিশ অভিযুক্ত আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। কাউখালী থানা পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার সদর ইউনিয়নের বদরপুর গ্রামের মিজানুর রহমানের মেয়ে স্থানীয় বদরপুর বোলাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সন্ধ্যার পূর্ব মুহূর্তে মিজানুর রহমানের বসতবাড়ির পাশেই অন্যান্য ছেলেমেয়েদের নিয়ে লুকোচুরি খেলছিল।
ঠিক এই সময় একই এলাকার কবির হোসেনের ছেলে অষ্টম শ্রেণীর ছাত্র মোহাম্মদ আমিন (১৫) ঘটনাস্থলে উপস্থিত হয়ে অন্যান্য ছেলেমেয়েদের চোখের আড়ালে কোমলমতি স্কুল পড়ুয়া (১২) মেয়েটিকে জোরপূর্বক তুলে নিয়ে যেয়ে পার্শ্ববর্তী সাইদুল ইসলামের রান্নাঘরের পূর্বপাশে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করলে মেয়েটির ডাক চিৎকারে আসামি আলামিন পালিয়ে যেতে সক্ষম হয়।
উল্লেখ্য মোঃ আমিন গুয়াটোন হেমায়েত উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র। এ ব্যাপারে মেয়েটির মা বাদী হয়ে রবিবার ২৭ এপ্রিল কাউখালী থানায় ধর্ষণের চেষ্টার মামলা করেন। কাউখালী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ সোলায়মান জানান, থানায় ধর্ষণের চেষ্টার মামলা হয়েছে। আসামি কিশোর হওয়ায় আসামিকে গ্রেফতার করে পিরোজপুর শিশু আদালতে প্রেরণ করা হয়েছে।
18 বার নিউজটি শেয়ার হয়েছে

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
রমজান সময়সূচি

আজ ২৪ রমজান

সেহরির শেষ: ০৪:৫৩ AM

ইফতার শুরু: ৬:০৮ PM

.

Developed by Barishal Host

© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com