1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| শনিবার| রাত ৯:১৯|

জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার নামে মামলা

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ১৫৫ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক//

জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে শাড়ি নিয়ে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ঢাকার আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে।

গতকাল ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালতে ‘অ্যাপোনিয়ার ফ্যাশন’-এর এক্সিকিউটিভ মো. আমিনুল ইসলাম এই মামলাটি করেন।

এছাড়া বাদীপক্ষের আইনজীবী সলিমুল্লাহ সরকার মামলার তথ্য নিশ্চিত করে বলেন, অভিযোগের বিষয়ে ডিবি পুলিশকে তদন্ত করে আগামী ১৮ ফেব্রুয়ারির মধ্যে প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া মামলার অভিযোগে বলা হয়েছে, তানজিন তিশা বাংলাদেশের একজন পরিচিত মডেল, অভিনেত্রী ও টিভি উপস্থাপিকা। দীর্ঘদিন ধরে মিডিয়া ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িত তিনি।

এর সূত্র ধরে তিনি ‘অ্যাপোনিয়ার’ অনলাইন পেজে যুক্ত হয়ে বিভিন্ন শাড়ি দেখেন এবং সেখান থেকে ২৮ হাজার ৮০০ টাকা বাজার মূল্যের একটি শাড়ি পছন্দ করে নেন।

শাড়িটি তানজিন তিশার বাসায় পৌঁছে দেওয়া হয়। এরপর তানজিন তিশা বিভিন্ন ভয়েস মেসেজ এবং টেক্সট মেসেজের মাধ্যমে শাড়িটি পরিধান করে অ্যাপোনিয়া পেজ প্রমোশনের জন্য নানাভাবে আশ্বস্ত করেন।

পেজ কর্তৃপক্ষ তানজিন তিশাকে শাড়িটি পরিধান করে পেজ প্রমোশনের জন্য বারবার অনুরোধ করেন। তিনি গত ১৮ জানুয়ারি শাড়িটি গ্রহণ করেন। তবে দীর্ঘ ১০ মাস অতিবাহিত হয়ে গেলেও তিনি শাড়িটি পরিধান করেননি বা পেজ প্রমোশন করেননি।

একইসঙ্গে গত ৬ মাসের বেশি সময় ধরে পেজ কর্তৃপক্ষের সঙ্গে তিনি কোন যোগাযোগও রক্ষা করেননি এবং ইচ্ছাকৃতভাবে কথোপকথন থেকে বিরত থেকেছেন।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
রমজান সময়সূচি

আজ ২৪ রমজান

সেহরির শেষ: ০৪:৫৩ AM

ইফতার শুরু: ৬:০৮ PM

.

Developed by Barishal Host

© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com