1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| দুপুর ১২:৪৩|

টি-টোয়েন্টি ক্রিকেটের উৎসব মিরপুরে

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৪৮ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক//

বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেজ চমৎকার সুরের জাদুদে মাতালেন মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এরপর শুরু হলো ৩ দলের অদম্য বাংলাদেশ ক্রিকেট টুর্নামেন্ট। কাল দুরন্ত ও ধূমকেতুর খেলা ছিল।

অদম্য বাংলাদেশ ক্রিকেট টুর্নামেন্টের প্রথম ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে সব কটি উইকেটের বিনিময়ে ১৪৩ রান তোলে দুরন্ত একাদশ। ফলে জিততে হলে লিটন দাসের ধূমকেতু একাদশকে করতে হতো ১৪৪ রান।

ধূমকেতু ৬ উইকেটে ম্যাচটি জিতেছে।মিরপুর শেরবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ধূমকেতুর অধিনায়ক লিটন দাস।

ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে আসে ৩১ রান। মাত্র ৬ বলে ১৫ রান করে আউট হন জিসান আলম। পরের উইকেটে নেমে ২১ বলে ১৬ রান করেন আজিজুল হাকিম তামিম।

এদিকে ইতিবাচক ব্যাট করছিলেন ওপেনার মাহফিজুল ইসলাম রবিন। কিন্তু ভুল বোঝাবুঝিতে রানআউট হন তিনি। আউট হওয়ার আগে করেন ৩৯ রান। ব্যাট হাতে সুবিধা করতে পারেননি আরিফুল ইসলাম। তার ব্যাট থেকে আসে মাত্র ২ রান।

ঝোড়ো ব্যাটিংয়ের আভাস দিয়েছিলেন দুরন্ত একাদশের অধিনায়ক আকবর আলী। কিন্তু তাকে বেশিক্ষণ টিকতে দেননি রিশাদ হোসেন। রিশাদের বলে লিটনের হাতে ক্যাচ তুলে দেওয়ার আগে ১০ বলে ১৮ রান করেন আকবর। ৯ বলে ১৫ রান করেন এসএম মেহরব। এ ছাড়া মাহিদুল ইসলাম অঙ্কন ৫, জাওয়াদ আবরার ১০ ও রাকিবুল ০ রান করেন।

ধূমকেতু একাদশের সবচেয়ে সফল বোলার রিশাদ হোসেন। ৪ ওভার বল করে মাত্র ২২ রানের খরচায় ৩ উইকেট নেন তিনি। দুটি উইকেট পেয়েছেন শরিফুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com