1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| বুধবার| সকাল ৯:৩৫|

দুর্ঘটনারোধে অভিযান: ঢাকা-বরিশাল মহাসড়কে ১২ ইজিবাইক জব্দ

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬
  • ৭৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক//

ঢাকা-বরিশাল মহাসড়কে দুর্ঘটনারোধে অভিযান চালিয়েছে মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে পুলিশ। সোমবার (১৯ জানুয়ারি) দিনব্যাপী সদর উপজেলার ঘটকচর, মোস্তফাপুর, কলাবাড়িসহ বিভিন্ন স্থানে এ অভিযান চালানো হয়।

এ সময় অবৈধ ১২টি যানবাহন জব্দ ও ৪টি যানবাহনে ১০ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়। হাইওয়ে পুলিশের অভিযান সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে চলাচল নিষিদ্ধ থাকলেও প্রতিদিনই মহাসড়ক দিয়ে চলাচল করছে ইজিবাইক, মাহিন্দ্রসহ তিন চাকার যানবাহন। এতে বাড়ছে দুর্ঘটনা।

দুর্ঘটনারোধে অভিযান চালায় হাইওয়ে থানা পুলিশ। এ সময় ১২টি ইজিবাইক জব্দ করা হয়। তিন ইজিবাইক চালককে ২৫শ টাকা করে মোট ৭ হাজার ৫শ টাকা ও একটি প্রাইভেটকারের কাগজপত্র সঠিক না থাকায় ২৫শ টাকা জরিমানা আদায় করা হয়।

এ ব্যাপারে মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন আল রশিদ বলেন, মহাসড়কে ৩ চাকার অবৈধ যানবাহন চলাচল করায় দুর্ঘটনা বেড়ে চলেছে।

তাই এ অভিযান চালানো হয়। জনস্বার্থে নিয়মিত এই অভিযান অব্যাহত থাকবে। এছাড়া দুর্ঘটনারোধে যাত্রী ও চালককে সচেতন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
রমজান সময়সূচি

আজ ১৪ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com